লগইন
শহর থেকে গ্রাম—মাদকের ভয়াবহ বিস্তার, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৮ অক্টোবর, ২০২৬ | ০৪:০৮ দুপুর ১৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শহর থেকে গ্রাম—মাদকের ভয়াবহ বিস্তার, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

আলমডাঙ্গার ঘোলদাড়ী ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার খেজুরতলা বাজারসংলগ্ন বদর বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার ক‌রে। এ সময় তাদের নিকট থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামের আইয়ুব আলীর ছেলে সোনা মিয়া (২৩) এবং মৃত আলতাফ হোসেনের ছেলে মানিক হোসেন (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের এসআই গোলাম হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে খেজুরতলা বাজার এলাকায় অভিযান চালান। এ সময় সোনা মিয়া ও মানিক হোসেনকে গ্রেফতার করে। পরে তাদের শরীর তল্লাশি করে ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুজন মাদক ব‌্যবসায়ীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শহর থেকে গ্রাম—মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ

আলমডাঙ্গায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, মাদক এখন আর শুধু শহরকেন্দ্রিক নয়; উপজেলার বিভিন্ন গ্রাম, হাটবাজার ও জনবসতিতেও বিস্তার দেখা যাচ্ছে। মাদকের ভয়াবহতা বাড়তে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও সচেতন মহল।

এলাকাবাসীর জানান, মাদকের বিস্তার এখন ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। সময়মতো কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়লে এর নেতিবাচক প্রভাব পড়বে পরিবার, সামাজিক পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর।

তাঁদের মতে, শুধু বিচ্ছিন্ন অভিযান চালিয়ে মাদকের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। মাদকের সরবরাহের উৎস ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ধারাবাহিক আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি মাদকসেবীদের চিকিৎসা ও পুনর্বাসন, পরিবারগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপরও গুরুত্ব দিতে হবে।

এলাকাবাসী আরও বলেন, মাদকবিরোধী অভিযান যেন সাময়িক তৎপরতায় সীমাবদ্ধ না থাকে । শহর ও গ্রামের মাদকপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি বাড়িয়ে মাদকের সরবরাহ ও বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় মাদকের এই বিস্তার ভবিষ্যতে আরও বড় সামাজিক সংকট তৈরি করতে পারে।

সচেতন মহলের দাবি, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৫ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।