আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ
আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কুমারী ইউনিয়ন পরিষদ চত্বরে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং নিজ হাতে চারা রোপণ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎ রক্ষার অন্যতম অবলম্বন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই তাদের মাঝে গাছ লাগানোর অভ্যাস ও পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে। যত বেশি গাছ লাগাবে, দেশ তত সবুজ হবে, পরিবেশ হবে তত বেশি বাসযোগ্য। আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করব না, প্রতিটি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলা, স্কুল পর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা, এবং নতুন প্রজন্মকে দক্ষ করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি দেশের ক্রীড়া উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছেন। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করেছেন।
কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, অফিসার ইনচার্জ বানী ইসরাইল, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোমিন মালিথা, যুগ্ম সাধারন সম্পাদক আমান উল্লাহ আমান, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার,ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু বকর সিদ্দীক, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসাইন, সহসভাপতি আবু তৈয়ব শামসু, সাংগঠনিক সম্পাদক তাইজেল হোসেন,বিএনপি নেতা সাইফুল ইসলাম খোকন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, রহিদুল ইসলাম, বায়েজিত হোসেন, শুকচান আলী, আশরাফুল হক, মতিয়ার রহমান, আব্দুর রশিদ, আইনাল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মিরা।