লগইন
আলমডাঙ্গার ৪ ইউপিতে প্রশাসনিক দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:১৮ বিকাল ৮৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ৪ ইউপিতে প্রশাসনিক দায়িত্ব পেলেন ৪ কর্মকর্তা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করে চার কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদগুলোর স্বাভাবিক কার্যক্রম ও জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, আলমডাঙ্গার ৬ নম্বর খাদিমপুর, ৯ নম্বর ডাউকী, ১২ নম্বর খাসকররা ও ১৪ নম্বর চিৎলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা চার কর্মকর্তার ওপর অর্পণ করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—

৬ নম্বর খাদিমপুর ইউনিয়নে পল্লী সঞ্চয় ব্যাংক আলমডাঙ্গা শাখার শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন।

৯ নম্বর ডাউকী ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

১২ নম্বর খাসকররা ইউনিয়নে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং

১৪ নম্বর চিৎলা ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা।

অফিস আদেশে বলা হয়েছে, এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জনসেবাসহ স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে ২০২৪ সালের নভেম্বরে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। ওই নিয়োগের বিরুদ্ধে সাবেক চেয়ারম্যানরা হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে ১২ মার্চ ২০২৬ তারিখে হাইকোর্ট প্রশাসক নিয়োগসংক্রান্ত আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়া এবং পরবর্তী কোনো আদেশ না পাওয়ায় নতুন করে চার কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) শারমিন আক্তার স্বাক্ষরিত আদেশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১০১ ও ১০২ অনুযায়ী এসব কর্মকর্তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৬ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪৬ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।