আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে। ২ অক্টোবর শুক্রবার রাতে বেলগাছী ইউনিয়নের কেদারনগর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গেপ্রফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার বেলগাছী ইউনিয়নের কেদারনগর গ্রামের আলী হোসের পান্নার বাড়িতে অভিযান চালিয়ে আইয়ুব আলী গঙ্গার ছেলে আলী হোসেন পান্না(৪২) একই গ্রামের মৃত আরজ আলীর ছেলে আব্দুর রাজ্জাক(৫০) ও খায়ররুল ইসলামের ছেলে সাজিমকে(১৯) গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। তাদের বিররুদ্ধে দীর্ঘদিন ধরে ওই এলাকার দিনে ও রাতে প্রকাশ্যে মাদক বিক্রয় করে আসার অভিযোগ রয়েছে।
শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিক নির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে এসআই আমিনুর রহমান সঙ্গীয় অফিসার এএসআই জামির আলী ও এএসআই শরিফুল ইসলামসহ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের তিনজনকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তিনজনসহ ২/৩ জন অজ্ঞাত নামা আসামীদের বিররুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।