লগইন
আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘিরে বিরোধ—বাঁচাতে হবে সবার গর্বের প্রতিষ্ঠান।। শ্রেষ্ঠত্বের মুকুটের শুভ্র পালকে যেন কাঁদা না লাগে
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ আগস্ট, ২০২৬ | ০৫:০৮ বিকাল ৪৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘিরে বিরোধ—বাঁচাতে হবে সবার গর্বের প্রতিষ্ঠান।। শ্রেষ্ঠত্বের মুকুটের শুভ্র পালকে যেন কাঁদা না লাগে

রহমান মুকুল: একটি বিদ্যালয় কখনো শুধু ইট-সিমেন্টের ভবন নয়। একটি বিদ্যালয় মানে অসংখ্য শিশুর স্বপ্ন, অভিভাবকের প্রত্যাশা, শিক্ষকের শ্রম আর একটি আলোকিত জনপদের ভবিষ্যৎ। আর যখন সেই বিদ্যালয় বারবার বিভাগসেরা হয়, জাতীয় পর্যায়ে সম্মান অর্জন করে, তখন সেটি আর কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকে না—পরিণত হয় পুরো জনপদের গর্বে।

আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তেমনই একটি প্রতিষ্ঠান।

খুলনা বিভাগে একাধিকবার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করেছে বিদ্যালয়টি। সর্বশেষ প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এও খুলনা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে জাতীয় পর্যায়ে স্টল প্রদর্শনের সুযোগ পেয়েছে। চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সেই স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মফস্বলের চার ক্ষুদে শিক্ষার্থী আকিক, আমিরা, তাশজিদ ও সামিন ইয়াসায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর করমর্দন, কথোপকথন ও স্নেহের মুহূর্ত ইতোমধ্যে আলমডাঙ্গার মানুষের কাছে গর্বের স্মৃতি হয়ে উঠেছে।

কিন্তু সেই আনন্দের আবহ কাটতে না কাটতেই বিদ্যালয়টিকে ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি।

সম্প্রতি বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে অভিযোগ-পাল্টা অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারীদের একটি অংশের দাবি, কমিটি গোপনে করা হয়েছে এবং অর্থের বিনিময়ে সভাপতি মনোনয়ন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি ও অধিকাংশ সদস্য একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুসারী—এমন দাবিও করা হয়েছে। এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার নেতৃত্বে ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিদ্যালয়ে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়।

অন্যদিকে, বিদ্যালয় কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রধান শিক্ষক হারেজ উদ্দীনের দাবি, কমিটি গোপনে করা হয়নি এবং অর্থের বিনিময়ে সভাপতি মনোনয়নের অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর ভাষ্য, কমিটির সভাপতি ও অধিকাংশ সদস্যই বিএনপি বা বিএনপি পরিবারের সঙ্গে সম্পৃক্ত। সভাপতি আলমডাঙ্গা মহিলা কলেজের একজন প্রভাষক এবং পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বলেও তিনি উল্লেখ করেন।

পৌর বিএনপির ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম মাস্টারসহ একাধিক নেতারাও একই কথা বলছেন। স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ( টিলু গ্রুপ) রেজাউল করিমের দাবি, কমিটি গঠনের বিষয়টি অভিভাবকদের জানাতে প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাধ্যমে বার্তা দিয়েছেন এবং বিদ্যালয়ের গেট ও দেয়ালেও এ বিষয়ে বিজ্ঞপ্তি টানানো হয়েছিল। তাঁর প্রশ্ন—যদি এভাবেই বিষয়টি জানানো হয়ে থাকে, তাহলে কমিটি গোপনে করার অভিযোগ আসে কীভাবে? তার স্ত্রী কীভাবে পরিচালনা কমিটিতে স্থান পেলেন?

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা বলেন, এ কথা অস্বীকার করা উচিত হবে না যে, হারেজ উদ্দীন স্যার একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। নিজেদের স্বার্থের জন্য তাঁকে ছোট করতে গেলে নিজেদেরকেই ছোট করে ফেলতে হয়। বিভাগের একটা শ্রেষ্ঠ বিদ্যালয়ের ব্যাপারে এমন হটকারি কর্মকান্ড আসলে আত্মঘাতী হিসেবেই শহরবাসীর কাছে পরিগনিত হবে। এতে দলের ভাবমূর্তিও নষ্ট হবে। বিষয়টি বিএনপির রাজনীতির সাথে আমরা যারা সম্পৃক্ত, তাদের ভেবে দেখতে হবে।

 অর্থ নেওয়ার অভিযোগ নিয়েও রয়েছে ভিন্ন বক্তব্য। বিদ্যালয়ের এক শিক্ষক দাবি করেছেন, অভিভাবকদের সভার জন্য নির্মিত সেডের সঙ্গে সভাপতির কাছ থেকে অর্থ নেওয়ার কোনো সম্পর্ক নেই। তাঁর ভাষ্য, বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষিকা পদোন্নতি পেয়ে অন্যত্র চলে যাওয়ার সময় স্মৃতির নিদর্শন হিসেবে নিজের অর্থে ওই সেড নির্মাণ করে দিয়েছেন।

অভিযোগের সত্যতা যাচাই করতে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এহসানুল হাবিবকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বখতিয়ার উদ্দীন ও সেলিম রেজা।

তদন্ত কমিটি বিদ্যালয়ে গেলেও সেদিন পরিস্থিতি উত্তেজনাকর থাকায় তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দীন জানিয়েছেন, তদন্তের উপযুক্ত পরিবেশ না থাকায় সেদিন তদন্ত করা যায়নি। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এখানেই সবচেয়ে বড় প্রশ্ন —আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে এই বিরোধের শেষ কোথায়?

সচেতন অভিভাবকেরা মনে করেন,একটি কমিটি গঠন নিয়ে মতপার্থক্য থাকতেই পারে। অভিযোগ থাকলে তার তদন্তও হতে পারে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন—এটাই স্বাভাবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু কোনো অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হওয়ার আগেই যদি তা জনমনে চূড়ান্ত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, কিংবা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সামনে বিরোধের পরিবেশ তৈরি হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারা?

ক্ষতিগ্রস্ত হবে শিশুরা। যে শিশুরা কয়েক দিন আগেই প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আলমডাঙ্গার নাম উজ্জ্বল করেছে, তাদের বিদ্যালয় যদি রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র হয়ে ওঠে, সেটি নিঃসন্দেহে দুঃখজনক।

আরও দুঃখজনক, যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের শ্রমে বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেটি ঘিরে ব্যক্তিগত কিংবা রাজনৈতিক হিসেব-নিকেশের অভিযোগ উঠছে।

প্রধান শিক্ষক হারেজ উদ্দীনের কণ্ঠে এ কারণে গভীর আক্ষেপ। তাঁর দাবি, জীবনের সবচে সৌকর্যময় সময় তিনি এই বিদ্যালয়ের পেছনে নি:স্বার্থভাবে দিয়েছেন। দিন-রাত পরিশ্রম করে প্রতিষ্ঠানটিকে দেশের একটি অনন্য বিদ্যালয়ে পরিণত করার চেষ্টা করেছেন। বারবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পরও আজ তাঁকেই জঘন্য অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে,সন্তান্তুল্য ছাত্রকেও তাঁর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে —এটি তাঁর কাছে গভীর অপমানের।

তাঁর একটি কথাই বিশেষভাবে ভাবার মতো—“এত বড় অপমানের পর আমি এই বিদ্যালয়ে থাকতে চাই না।”

একজন শিক্ষক যখন নিজের হাতে গড়ে তোলা প্রতিষ্ঠান ছেড়ে যেতে চান, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অভিমান হিসেবে দেখলে ভুল হবে। এর ভেতরে একটি বড় সামাজিক সংকেত রয়েছে।

কারণ একজন শিক্ষক চলে যেতে পারেন, একজন সভাপতি বদলাতে পারেন, একটি কমিটি বাতিল হয়ে নতুন কমিটি হতে পারে। কিন্তু একটি প্রতিষ্ঠানের যে সুনাম বহু বছর ধরে তৈরি হয়, তাতে একবার আঘাত লাগলে তা ফিরিয়ে আনতে অনেক সময় লাগে।

আলমডাঙ্গাবাসীর এখন তাই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে নিজেদেরকে একটি প্রশ্ন করা দরকার—এই গর্বের বিদ্যালয়টি কার?

নিশ্চয় কোনো এক দলের নয়। কোনো এক নেতার নয়। কোনো এক প্রধান শিক্ষকেরও নয়। এটি আলমডাঙ্গাবাসীর, -আলমডাঙ্গার শিশুদের বিদ্যালয়। এটি অভিভাবকদের আস্থার জায়গা। এটি আপামর আলমডাঙ্গা -,চুয়াডাঙ্গাবাসীর গর্ব। আর বারবার বিভাগসেরা হওয়া এই প্রতিষ্ঠানটি আলমডাঙ্গার সামগ্রিক পরিচয়েরও একটি উজ্জ্বল অংশ।

তাই কমিটি নিয়ে অভিযোগ থাকলে তদন্ত হোক। অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হোক। কেউ অন্যায় করে থাকলে তার দায় তাকেই নিতে হবে। আবার অভিযোগ মিথ্যা হলে নির্দোষ ব্যক্তির সম্মানও ফিরিয়ে দেওয়ার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে।

কিন্তু তার আগে দরকার উত্তেজনা নয়, সত্য অনুসন্ধান; প্রতিপক্ষ তৈরি নয়, সমাধানের পথ খোঁজা।

বিদ্যালয়ের গেটে যেন আর কোনো উত্তেজনা না থাকে। শ্রেণিকক্ষে যেন কোনো রাজনৈতিক বিভাজনের ছায়া না পড়ে। শিক্ষকদের যেন নিজেদের নিরাপদ মনে হয়। আর শিশুরা যেন আবার আগের মতো বই, খাতা, খেলাধুলা আর স্বপ্ন নিয়ে বিদ্যালয়ে থাকতে পারে।

কারণ আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবচেয়ে বড় পরিচয় তার কোনো কমিটি নয়, কোনো সভাপতি নয়, কোনো রাজনৈতিক পরিচয়ও নয়।

তার সবচেয়ে বড় পরিচয়—এটি বারবার বিভাগসেরা হওয়া বিদ্যালয়।

যে বিদ্যালয়ের চার শিশু প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছে, যে বিদ্যালয়ের হরিজন সম্প্রদায়ের জয় কুমার ব্যাধরাও বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সম্মানজনক কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, যে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিদিশা জাতীয় মহিলা ফুটবল দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন—সেই বিদ্যালয়ের সামনে এখন আরও বড় দায়িত্ব।

এই অর্জনকে রক্ষা করা।আলমডাঙ্গার গর্বের এই প্রতিষ্ঠানটিকে বাঁচানো মানে শুধু একটি স্কুলকে বাঁচানো নয়; এই মফস্বলের শিশুদের স্বপ্নকে বাঁচানো।

আর সেই স্বপ্নের ওপর যেন কোনো রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থের ছায়া না পড়ে—এটাই এখন আলমডাঙ্গাবাসীর সবচেয়ে বড় প্রত্যাশা।

বিরোধ থাকুক, মতপার্থক্য থাকুক—কিন্তু তা যেন কখনো শিশুদের স্বপ্নের চেয়ে বড় হয়ে না ওঠে। 

এ বিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের মুকুটে যেন আর কোনো আঁচড় না লাগে—এই প্রত্যাশাই থাকুক সবার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৪ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।