সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৯১
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন মারা গেছেন। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছরে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশজুড়ে মোট ১ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ১০২ জন এবং অবশিষ্ট ১ হাজার ৩২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ২৯১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে দেশজুড়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে।