লগইন
১৭ বছরের দণ্ডপ্রাপ্ত আলমডাঙ্গার আঃ সাত্তারের জালিয়াতি, হাইকোর্টে জামিন বাতিল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৩০২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
১৭ বছরের দণ্ডপ্রাপ্ত আলমডাঙ্গার আঃ সাত্তারের জালিয়াতি, হাইকোর্টে জামিন বাতিল

সাম্প্রতিকী ডেস্কঃ অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আবদুস সাত্তারের জালিয়াতি করে নেয়া জামিন বাতিল করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আসামি আবদুস সাত্তার এর আগে তার সাজার বিষয়ে ভুল তথ্য দিয়ে হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেন। ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাত্তারকে ১৭ বছরের কারাদণ্ড দেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ আন্তঃজেলার দুর্র্ধষ সন্ত্রাসী আব্দুস সাত্তারকে (৩৭) গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খানের নেতৃত্বে একদল চৌকষ অফিসার বিশেষ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে আটক করে। সে সময় তার দেহ তল্লাসি করে একটি ওয়ান স্যূটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেতারকৃত আব্দুস সাত্তার আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের নিজাম উদ্দীন মন্ডলের ছেলে।


এক সময়ে আলমডাঙ্গা-হরিণাকুন্ডু উপজেলার ত্রাস হিসেবে পরিচিত আব্দুস সাত্তারের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় খুন, অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, বিষ্ফোরক আইনে ৭টি মামলা ও হরিণাকুন্ডু থানায় ১টি হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ২০১৪ সালে ১টি ডাকাতি মামলা, ২০১২ সালে ২টি বিষ্ফোরক মামলা ও ১টি দস্যুতা মামলা, ২০১১ সালে অপহরণ ও চাঁদাবাজি মামলা, ২০১০ সালে গড়চাপড়ার মুক্তারকে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলাসহ ৭টি মামলা রয়েছে। এছাড়া ২০১২ সালে খাসকররার হেলালকে চাঁদার দাবিতে অপহরণ করে হরিণাকুন্ডুর নারায়কান্দি বাওড়ের ধারে খুন করা হয়। হরিণাকুন্ডু থানায় দায়েরকৃত ওই হত্যামামলার আসামি সন্ত্রাসী ছিল সাত্তার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

৬ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৭ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

৭ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

৮ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

১১ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

১১ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।