লগইন
সাফল্যের জয়গান: আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের রাজসিক সংবর্ধনা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ অক্টোবর, ২০২৬ | ০৫:৫১ বিকাল ১৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাফল্যের জয়গান: আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের রাজসিক সংবর্ধনা

মেধার আলোয় উদ্ভাসিত হলো আলমডাঙ্গা একাডেমি প্রাঙ্গণ। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন, জুনিয়র ও প্রাথমিক বৃত্তি লাভ এবং দেশের শীর্ষস্থানীয় মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে।

 শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় একাডেমির নিজস্ব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে গৌরবময় স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আলমডাঙ্গা একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি ও দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আক্তার। প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. আ.হ.ম শামীমুজ্জামান, মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিকাইল হোসেন এবং আলমডাঙ্গা একাডেমির পরিচালক ও সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এনামুল হক।

দশম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা শারমিলা ও নুসরাত জাহান মীমের চমৎকার ও সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাবাত রেহান মারফি, এসএসসি পরীক্ষার্থী মাহির হাসান এবং ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র মুশরাত মুস্তাফা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চোখধাঁধানো সাফল্যের চিত্র তুলে ধরে জানানো হয়, সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় আলমডাঙ্গা একাডেমি থেকে মোট ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে রেকর্ডসংখ্যক ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২৫ জন ট্যালেন্টপুলে ও ৩০ জন সাধারণ গ্রেডে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৯ জন ট্যালেন্টপুলে ও ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও বাজিমাত করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা; এবার বিভিন্ন মেডিকেল কলেজে ৪ জন, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ৩ জন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১১ জন এবং ক্যাডেট কলেজে ২ জন ভর্তির সুযোগ পেয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে শাহীনূর আক্তার বলেন, "শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্য শুধু তাদের নিজেদের নয়, বরং প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।" বক্তারা শিক্ষার্থীদের কেবল জিপিএ-৫ বা ভালো ফলের পেছনে না ছুটে, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আলমডাঙ্গা একাডেমির পরিচালনা ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কৃতিদের অনুপ্রেরণা জোগান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।