লগইন
আলমডাঙ্গায় ২০২৬-২৭ অর্থবছরে উপজেলা পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও ফুটবল, ক্লাবের জন্য ফুটবল ও জার্সি বিতরণ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ অক্টোবর, ২০২৬ | ০৪:৩১ দুপুর ১৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ২০২৬-২৭ অর্থবছরে উপজেলা পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও ফুটবল, ক্লাবের জন্য ফুটবল ও জার্সি বিতরণ

আলমডাঙ্গায় ২০২৬-২৭ অর্থবছরে উপজেলা পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও ফুটবল, ক্লাবের জন্য ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ^র কুমার মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, কৃষক দলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, শেখ আশাদুল হক মিকা, ইমদাদুল হক মুন্সি, সোহানুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, মেহেরাজ হোসেন, আলমডাঙ্গা কলা কেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা প্রকৌশলী মেজবাহুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নির্বাচন কর্মকর্তা মেজর আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেন, আইসিটি অফিসার মোস্তার্ফিজুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে কৃষকদের কৃষিকাজে সহায়তা করার লক্ষ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ ও ফুটবল তুলে দেওয়া হয়। স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশ ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন ক্লাবের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়।

বক্তারা বলেন, কৃষি, শিক্ষা ও ক্রীড়া এই তিনটি খাতের উন্নয়ন একটি সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষকদের কৃষিকাজে সহায়তা প্রদান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা এবং তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনপদের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪২ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪২ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।