লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

মক্কায় প্রবেশে বৈধ এন্ট্রি পারমিট বাধ্যতামূলক করলো সৌদি সরকার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মে, ২০২৩ | ১২:০০ রাত ১১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

মক্কায় প্রবেশে বৈধ এন্ট্রি পারমিট বাধ্যতামূলক করলো সৌদি সরকার

মাসুদ রানা সৌদি আরব প্রতিনিধিঃ

এখন থেকে মক্কায় বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য বৈধ এন্ট্রি পারমিট সঙ্গে রাখা ও প্রয়োজনে তা দেখানোর বিষয়টি বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। সোমবার (১৫ মে) থেকেই এ নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা সংক্রান্ত সরকারি সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মৌসুমে হজযাত্রা নিয়ন্ত্রণ প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখন থেকে মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক বাসিন্দাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রবেশের অনুমতি নিতে হবে।রোববার (১৪ মে) জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটির এক বিবৃতিতে বলা হয়, এখন থেকে মক্কার প্রতিটি প্রবেশপথে পুলিশি চেক পয়েন্ট থাকবে ও পুলিশ এসব পথে চলাচল করা সব যানবহনে তল্লাশি চালাতে পারবে। এমনকি, যেকোনো হজযাত্রী, নাগরিক ও বসবাসের অনুমোদনপ্রাপ্ত বিদেশিদেরও তল্লাশি করতে পারবে পুলিশ।ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটির বিবৃতিতে আরও বলা হয়, সব বিদেশি হজযাত্রীকে হজ ভিসার অনুলিপি সঙ্গে রাখা ও প্রয়োজনে পুলিশকে তা প্রদর্শনের জন্য অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে মক্কায় বসবাসের অনুমোদনপ্রাপ্ত প্রত্যেক বিদেশি নাগরিককে বৈধ এন্ট্রি পারমিট সঙ্গে রাখতে বলা হচ্ছে। তল্লাশির সময় যদি কেউ বৈধ এন্ট্রি পারমিট বা তার অনুলিপি দেখাতে না পারেন তাহলে ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

যেসব বিদেশির পারমিটের মেয়াদ পেরিয়ে গেছে, তাদেরকে তা হালনাগাদ করারও পরামর্শ দেওয়া হয়েছে। আর এন্ট্রি পারমিট হালনাগাদ বা নতুন পারমিটের জন্য বিদেশিরা ডিরেক্টোরেট অব পাবলিক সিকিউরিটি দপ্তরে সরাসরি অথবা ‘মুকিম’ নামের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এদিকে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, ভিজিট ভিসায় মক্কায় প্রবেশকারী ব্যক্তিরা হজের আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি পাবে না।

মন্ত্রণালয় আরও বলে, ভিজিট ভিসা শুধুমাত্র ৯০ দিন মেয়াদকালের জন্য বৈধ, যা কোনোভাবেই হজে অংশ নেওয়ার অনুমতি দেয় না। ভ্রমণকারীদের ভিসার শর্ত মেনে চলার জন্য ও ভিসার মেয়াদ শেষ হওয়ার শেষ দিনের আগেই মক্কা ছেড়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

১ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

২ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৩ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৩ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৫ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রে এজেন্টের প্রবেশ নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

৫ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।