লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গার মধুপুর অবৈধভাবে ইটভাটায় পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ২০০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গার মধুপুর অবৈধভাবে ইটভাটায় পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নের মধুপুর এলাকায় অবস্থিত কে.ইউ.বি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাটি ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘন করে কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইট উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল ভাটাটি। যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইট ভাটার মালিক না থাকায় ম্যানেজার আশাকে ৫০ জরিমানা করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, আইনের তোয়াক্কা না করে যারা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরিবেশ ধ্বংস করে এবং সরকারি বিধি লঙ্ঘন করে ইটভাটা চালানো সম্পূর্ণ বেআইনি। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাÐের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা পরিচালনার কারণে শুধু পরিবেশ নয়, আশপাশের কৃষিজমি ও মানুষের স্বাস্থ্যেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই আইন অনুযায়ী জরিমানা আরোপ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়ে সংশ্লিষ্টদের দ্রæত বৈধতার আওতায় আসার আহ্বান জানানো হয়।

স্থানীয়দের মাঝে এ অভিযানে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তারা জানান, অবৈধ ইটভাটার কারণে দীর্ঘদিন ধরে এলাকাটি পরিবেশ দূষণের শিকার হচ্ছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৪ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৪ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে
প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

প্রবাসী আয়ের টাকায় জমজমাট আলমডাঙ্গার ঈদবাজার

৬ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।