লগইন
মেহেরপুরের গাংনী সীমান্তে ৪ জনকে পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি ও জনতা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ অক্টোবর, ২০২৬ | ০১:০০ দুপুর ১২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরের গাংনী সীমান্তে ৪ জনকে পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত করল বিজিবি ও জনতা

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে চারজন নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবাসী ও বিজিবির কঠোর নজরদারির মুখে শেষ পর্যন্ত ওই চারজনকে ভারতের অভ্যন্তরেই ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) আওতাধীন শেওড়াতলা বিওপির আওতাভুক্ত ১৪৪/৪-এস সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। পুশ-ইনের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু রয়েছে।

৪৭ বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের ১১ বিএসএফ ব্যাটালিয়নের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় ওই চার ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল। তবে সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যদের বিশেষ সতর্কতা এবং স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় এই অনুপ্রবেশের অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।

এ ঘটনার পরপরই বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে ভারতের এ ধরনের আন্তর্জাতিক আইনবহির্ভূত পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিজিবি আরও জানায়, শেষ পর্যন্ত বিজিবির কঠোর অবস্থানের কারণে শুক্রবার সকাল ৬টার দিকে সীমান্তের ১০৪ নম্বর গেট দিয়ে পুশ-ইনের শিকার চারজনকে ফেরত নিয়ে যায় বিএসএফ। বিশ্বস্ত সূত্র অনুযায়ী, বর্তমানে তাঁদের বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত সুরক্ষায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, শেওড়াতলা সীমান্তে অনুপ্রবেশের তথ্য পাওয়া মাত্রই বিজিবির টহল দল দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ প্রতিহত করতে সক্ষম হয়েছি। সীমান্তে এ ধরণের ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং এর প্রতিবাদে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

৩ মিনিট আগে
জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

হ্যারি কেইনের রেকর্ড ভাঙা রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

২ ঘন্টা আগে
হ্যারি কেইনের রেকর্ড ভাঙা রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

২ ঘন্টা আগে
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

৫ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

৫ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৭ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৭ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৮ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।