সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী পালিত | বিশেষ দোয়া ও আলোচনা সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. তোজাম্মেল হোসেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আতাউর রহমান।
উপাচার্যের একান্ত সচিব ড. মো. তারিক আজিজের সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পর দেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।