লগইন
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ নভেম্বর, ২০২৬ | ০৪:০১ দুপুর ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে কার্যক্রম 'নিষিদ্ধ' ঘোষিত একটি ছাত্র সংগঠনের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে স্থানীয়দের সহযোগিতায় কাজিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের পুত্র জোবায়ের হোসেন শুভ (২২) এবং শফিকুল ইসলামের পুত্র মাহফুজুর রহমান (১৯)।

স্থানীয় সূত্র জানায়, গত ১৯ নভেম্বর ‘কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা’ একটি লকডাউন কর্মসূচি সফল করতে কাজিপুর এলাকায় সক্রিয় ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনগণ ওই দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের হাতে আটক হওয়ার পর পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

২৯ মিনিট আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

১ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

২ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৩ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৪ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৪ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

৯ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন, লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু

১০ ঘন্টা আগে
মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন, লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু

আমন ধান, সবজি ও সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা

১০ ঘন্টা আগে
আমন ধান, সবজি ও সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।