লগইন
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ নভেম্বর, ২০২৬ | ০৯:০০ সকাল ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

কৃষিনির্ভর মেহেরপুরে সার, বীজ ও কীটনাশকের বর্ধিত মূল্যের চাপ সামলে কয়েক মাসের নিরলস পরিশ্রমের পর পাকা ধান ও কলাই ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। স্বপ্ন ছিল, ফসলের ভালো দামে ঋণের বোঝা হালকা করে পরিবারের অভাব মেটানোর। কিন্তু গত দুই দিনের অবিরাম বৃষ্টি তাদের সেই স্বপ্নে বাদ সেধেছে।

প্রচণ্ড বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাঠের কেটে রাখা পাকা ধান ও কলাই। অন্যদিকে, ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে মাঠে দাঁড়িয়ে থাকা সোনালি ধানের শিষ।

জমিতে পানি জমে যাওয়ায় ধান কাটার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। কেটে রাখা ধানগুলো পানিতে ভিজে যাওয়ায় অনেক ধানেই চারা গজাতে শুরু করেছে, যা ফলনের গুণগত মান নষ্ট করছে। এমন পরিস্থিতিতে ফসল ঘরে তুলতে আরও কয়েকদিন বিলম্ব হবে বলে কৃষকরা জানিয়েছেন। একদিকে ফলন বিপর্যয়ের আশঙ্কা, অন্যদিকে ঘরে তোলার আগে বাকি ফসলের মান কমে যাওয়ার আশঙ্কায় হাজারো কৃষকের কয়েক মাসের শ্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় প্রায় ২৬ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৩ হাজার মেট্রিক টন। এছাড়া, প্রায় ২ হাজার হেক্টর জমিতে কলাই চাষ করা হয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই পাকা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, কেউ কেউ ধান কেটে জমিতেই রেখেছিলেন। কিন্তু আকস্মিক বৃষ্টিতে জমিতে জল জমে যাওয়ায় কাটা ধান শুকানো এবং বাড়িতে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক ধান থেকে চারা গজাতে শুরু করেছে। একইসঙ্গে ধানে চিটা (অপুষ্ট দানা) হওয়ার আশঙ্কাও রয়েছে। বহু জায়গায় কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

অন্যদিকে, জমিতে দাঁড়িয়ে থাকা পাকা ধানগুলো প্রবল বাতাসে মাটিতে নুয়ে পড়েছে। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফলন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

ঝোড়াঘাট গ্রামের ধানচাষি আজমল হোসেন জানান, তার এক বিঘা জমির ধান কেটে মাঠেই রাখা ছিল। এ বছর ফলন খুব ভালো হয়েছিল এবং বিঘাপ্রতি ১৮ মণ ধান পাওয়ার আশা ছিল। কিন্তু দুই দিনের বৃষ্টিতে সেই ফলন অর্ধেকে নেমে আসতে পারে, এমনকি ১০ মণ ধান পাওয়াও কঠিন হয়ে যাবে।

আরেক চাষি জনি বলেন, এক বিঘা জমিতে সেচ খরচ বাবদ ৩ হাজার টাকা, সার ও কীটনাশকে ৬ হাজার টাকা, চারা কিনতে ১ হাজার ৪০০ টাকা এবং মাড়াই করতে ২ হাজার টাকা ব্যয় হয়। নিড়ানিসহ সব মিলিয়ে প্রায় ১৪ হাজার টাকা খরচ হয়। এই জমিতে সাধারণত ১৫ থেকে ১৭ মণ ধান পাওয়া যায়। কিন্তু টানা বৃষ্টির কারণে ফলন ১০ মণে নেমে আসতে পারে, যার ফলে এ বছর ফলন বিপর্যয়ের কারণে তাকে বড় ধরনের লোকসানে পড়তে হবে।

ধানচাষি আব্দুল খালেক বলেন, তার ৩৫ কাঠা জমিতে ধানের আবাদ আছে। আরও সপ্তাহখানেক পর ধান কাটার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির সঙ্গে বাতাসে সব ধান মাটিতে নুয়ে পড়েছে। এতে ফলন অর্ধেকে নেমে আসার আশঙ্কা করছেন তিনি।

কলাইচাষি একরাম জানান, দুদিন আগে কলাই কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কলাই এক জায়গায় জড়ো করে স্তূপ করে রেখেছেন। এতে ভাপসা লেগে পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং ফলন অর্ধেকে নেমে আসতে পারে।

আরেক কলাইচাষি আমজাদ হোসেন বলেন, এ বছর এমনিতেই মাঠে কলাইয়ের অবস্থা ভালো ছিল না। যেখানে প্রতি বিঘায় ৫ মণ কলাই পাওয়ার কথা, সেখানে এবার আড়াই থেকে ৩ মণ পাওয়া যাচ্ছিল। টানা বৃষ্টিতে তা আরও কমে ১ থেকে দেড় মণে নেমে আসতে পারে। যেসব কলাইয়ে পানি লেগেছে, সেগুলো নষ্ট হয়ে সাদাটে হয়ে যাবে বলেও তিনি জানান।

কৃষি বিভাগ জানিয়েছে, এই আকস্মিক টানা বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

২৯ মিনিট আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

১ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

২ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৩ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৪ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৪ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

৯ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন, লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু

১০ ঘন্টা আগে
মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন, লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু

আমন ধান, সবজি ও সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা

১০ ঘন্টা আগে
আমন ধান, সবজি ও সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।