লগইন
প্রার্থী বাছাইয়ে ধীর বিএনপি, মাঠে সরব জামায়াত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬ | ১০:০০ দুপুর ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগ
যশোর-ঝিনাইদহে ইউপি নির্বাচনের ঢেউ | প্রার্থী বাছাইয়ে ধীর বিএনপি, মাঠে সরব জামায়াত

যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতিতে উৎফুল্ল মনোভাব নিয়ে মাঠে নেমেছেন। সরকারের একটি গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের তথ্য সংগ্রহ করছে। এই তথ্য সংগ্রহের পর প্রার্থীদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে, যার ফলে তারা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে শুরু করেছেন।

ক্ষমতাসীন দল বিএনপি যদিও প্রতিটি ইউনিয়নে একাধিক সম্ভাব্য প্রার্থী নিয়ে মাঠে রয়েছে এবং দলীয় সমর্থনের জন্য জোর তদবির-লবিং চালাচ্ছে, তবে তাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া এখনও ধীরগতিতে এগোচ্ছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ইতোমধ্যে মেম্বার ও চেয়ারম্যান পদে একক প্রার্থী নিয়ে পুরোদমে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে। জোটগত নির্বাচন না হওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও স্থানীয় সরকার নির্বাচনে তাদের উপস্থিতি জানান দিতে প্রক্রিয়া শুরু করেছে।

নির্বাচনী মাঠে সরাসরি না থাকলেও, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ভোট টানতে সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশল অবলম্বন করছেন। যশোর জেলার নির্বাচনী মাঠ ঘুরে এসব তথ্য উঠে এসেছে। সূত্রমতে, বিএনপি প্রার্থীরা জাতীয় নির্বাচনের সময়ের কৌশল অনুসরণ করে আওয়ামী লীগের ভোট নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছেন।

নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর যশোরের আটটি উপজেলার ৯৩টি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। ভোটারদের মন জয়ের জন্য তারা আগাম জনসংযোগ শুরু করেছেন। যদিও দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তবুও দলীয় সমর্থন ছাড়া বিজয়ী হওয়া কঠিন বলে সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। বিশেষ করে ক্ষমতাসীন দল বিএনপির দলীয় মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ায় সম্ভাব্য প্রার্থীরা সমর্থন আদায়ে তৎপর হয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি-জামায়াত উভয় দলের সম্ভাব্য প্রার্থীরা তাদের হয়রানি না করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করছেন।

বিএনপি ইতোমধ্যেই মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশীরা দলীয় ফোরামে তাদের জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। সদর উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ জানিয়েছেন, মনোনয়নপ্রত্যাশীরা রাজনৈতিক জীবন বৃত্তান্ত, রাজনৈতিক মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিচ্ছেন।

আরবপুর ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশী শহিদুল ইসলাম নয়ন সরদার বলেন, “বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে রাজপথ আঁকড়ে ছিলাম। সেই জায়গা থেকে দলের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন চেয়েছি। এখন দল যে সিদ্ধান্ত নেবে, আমি সেই সিদ্ধান্তের প্রতি অবিচল থাকব। আমার মতো আরও অনেকে মনোনয়ন চেয়েছে, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে। আমি দলের সিদ্ধান্তে আপসহীন, দল যাকে যোগ্য মনে করবে আমি তার হয়ে কাজ করব।”

মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা নিস্তার ফারুক বলেন, “আমি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। বিগত ফ্যাসিস্ট আমলে ভোট করে বিজয়ী হয়েছি। প্রতিকূল সময়েও দলের পক্ষে ভূমিকা রেখেছি। এবারও নির্বাচন করতে চাই এবং দলীয় সমর্থন চাই। সেভাবেই জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।”

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, “বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিদের্শনায় নির্বাচন করতে ইচ্ছুক নেতাদের জীবনবৃত্তান্তসহ আবেদন চাওয়া হয়। বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, সে কারণে প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী রয়েছেন। সেখান থেকে যোগ্য ব্যক্তির হাতে দলীয় মনোনয়ন তুলে দিতে এই কাজটি করা হয়েছে। নির্বাচন করতে ইচ্ছুক নেতাদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত থেকে শুরু করে রাজনৈতিক মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের ফটোকপি নেওয়া হয়েছে। বিশেষ করে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা নেতাদের মূল্যায়ন করা হবে। তবে এটাও ঠিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ থাকলেও বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া হবে না। জনগণের সামান্যতম প্রতিপক্ষ হয়েছেন এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না।”

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “বিগত সময়ে রাজপথের ভূমিকাসহ রাজনৈতিক অবস্থান মূল্যায়ন করা হলেও প্রার্থী মনোনয়নে জনগণের সঙ্গে সম্পৃক্ততাও বিবেচনা করা হবে। দলীয় প্রতীকে নির্বাচন না হলেও জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ার সম্ভাবনা যার বেশি সেরকম প্রার্থীকেই দলীয় সমর্থন দেওয়া হবে। আর দলীয় মনোনয়নের বাইরে প্রার্থী হলে বা ভূমিকা রাখলে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।”

এদিকে, বিএনপির প্রার্থী চূড়ান্ত না হলেও প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী ইতোমধ্যে দলীয় মনোনয়ন প্রায় চূড়ান্ত করে ফেলেছে। জেলার ৯৩টি ইউনিয়নের মধ্যে ৮৯টিতে জামায়াত দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। এই প্রার্থীরা এরইমধ্যে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছেন। জামায়াতের সাংগঠনিক ভিত্তি অন্য দলের চেয়ে ভিন্নতর হওয়ায় দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ারও আশঙ্কা নেই বলেই দলীয় সূত্রগুলো দাবি করেছে।

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে জামায়াতের দলীয় মনোনয়ন পেয়েছেন মুন্সী মো. নাজমুল হোসেন। তিনি জানান, দল মনোনয়ন চূড়ান্ত করার পর স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচার প্রচারণায় নেমে পড়েছেন। সাধারণ মানুষেরও যথেষ্ট সাড়া পাচ্ছেন। তবে কোনো কোনো স্থানে প্রতিপক্ষ দল থেকে ভোটারদের ওপর অনৈতিক বা আইনবহির্ভূত প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

যশোর জেলা জামায়াতের নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস জানান, “এবারের ইউপি নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক থাকছে না। তাই দল থেকে জনগণের প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হচ্ছে। জেলার ৯৩টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন ছাড়া বাকিগুলোতে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়েছে। বাকিগুলোও দ্রুত চূড়ান্ত হবে।” তিনি উল্লেখ করেন, “প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা, অবস্থানসহ সার্বিক বিষয় এবং জনগণের সঙ্গে সংশ্লিষ্টতা ও বিজয়ের সক্ষমতা— সবকিছুই বিবেচনা করা হয়েছে। ফলে যোগ্যদের মনোনয়ন দেওয়ায় বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ নেই। তারপরও কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

সংসদ নির্বাচনে বা আন্দোলনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের জোটে থাকলেও স্থানীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। যশোরেও সম্ভাব্য প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

যশোর জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান বলেন, “ইউপি নির্বাচনের তোড়জোড় শুরু হওয়ায় তারাও মাঠে নেমেছেন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী যারা ইউপি নির্বাচনের যোগ্য বা আগ্রহী তাদের তালিকা করা হচ্ছে। দলীয় ফোরামে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন অফিসও প্রস্তুতি শুরু করেছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তারা নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সচেতনতা

১৩ মিনিট আগে
জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সচেতনতা

প্রার্থী বাছাইয়ে ধীর বিএনপি, মাঠে সরব জামায়াত

১৪ মিনিট আগে
প্রার্থী বাছাইয়ে ধীর বিএনপি, মাঠে সরব জামায়াত

সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা বিজিবির

২ ঘন্টা আগে
সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা বিজিবির

ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমরা আটকের পর পুশব্যাকের শিকার, বাড়ছে উদ্বেগ

২ ঘন্টা আগে
ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমরা আটকের পর পুশব্যাকের শিকার, বাড়ছে উদ্বেগ

কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

৭ ঘন্টা আগে
কতটুকু বাস্তব আর কীভাবে দেখছে দিল্লি?

খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

৭ ঘন্টা আগে
খুলনার গাছিদের খেজুর রস সংগ্রহে ব্যস্ততা তুঙ্গে

২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

৯ ঘন্টা আগে
২২ নভেম্বর ২০২৬ (প্রথম থেকে শেষ পাতা)

শিক্ষামন্ত্রী

৯ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রী

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

১৩ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।