লগইন
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ নভেম্বর, ২০২৬ | ০৮:৩১ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় অবৈধভাবে সার মজুদ রাখার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগে যৌথ অভিযানে হারদী ইউনিয়নের খুচরা সার বিক্রেতা সুমন বিশ্বাসের গোডাউন থেকে ২৬ বস্তা সার জব্দ করা হয়েছে। এর মধ্যে ১১ বস্তা ডিএপি ও ১৫ বস্তা টিএসপি সার রয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া, হাটবোয়ালিয়া ও খাসকররা এলাকায় সার নিয়ে অনিয়ম ও কেলেঙ্কারির ঘটনায় কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বিভিন্ন সার ডিলারের গোডাউনে নজরদারি ও অভিযান জোরদার করেছে।

রবিবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ারকে সঙ্গে নিয়ে হারদী ইউনিয়নের বিসিআইসি সার ডিলার উত্তরা ট্রেডার্সের গোডাউন পরিদর্শনে যান। এ সময় হারদী বাজার থেকে যাদবপুর সড়কে উত্তরা ট্রেডার্সের গোডাউনের পাশে খুচরা সার বিক্রেতা সুমন বিশ্বাসের গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুদ রাখা ১১ বস্তা ডিএপি ও ১৫ বস্তা টিএসপি সার পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান ওসমানপুর ক্যাম্প পুলিশের এসআই এসএম নিয়ামুল হকসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

জব্দ করা ২৬ বস্তা সার উপসহকারী কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে এসব সার বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি সার নিয়ে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অবৈধ মজুদদারির সুযোগ দেওয়া হবে না। কৃষকদের প্রাপ্য সার নিয়ে কেউ কারসাজি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারের বাজার স্বাভাবিক রাখা এবং প্রকৃত কৃষকের কাছে সরকারি সার পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

৮ মিনিট আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

৩৭ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৪ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

৫ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৬ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৭ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৭ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

১২ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।