লগইন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় 'দামুড়হুদা কৃষি হাট'-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ নভেম্বর, ২০২৬ | ০৭:০১ সকাল ৮৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় 'দামুড়হুদা কৃষি হাট'-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

কৃষিপণ্যের সহজ বাজারজাতকরণ এবং কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় 'দামুড়হুদা কৃষি হাট'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় কৃষি অর্থনীতির বিকাশ ও কৃষকদের পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে এ উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই হাটের সূচনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু।

দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখার সেক্রেটারি আবেদ উদদৌলা (টিটন), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম এবং দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা রেজাউল ইসলাম, দামুড়হুদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, মো. জালাল উদ্দিন, মো. আমজাদ হোসেন ও দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মামুনুর রশিদ।

উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা জানান, এলাকায় নির্ধারিত কোনো কৃষি হাট না থাকায় এতদিন স্থানীয় কৃষকদের ধানসহ বিভিন্ন ফসল বিক্রি করতে পাশের জীবননগর উপজেলায় যেতে হতো। এতে তাদের বাড়তি পরিবহন খরচ, সময় ও শারীরিক শ্রম ব্যয় হতো। দামুড়হুদায় এই হাট চালুর ফলে কৃষকরা এখন নিজ এলাকাতেই সরাসরি ব্যবসায়ীদের কাছে ফসল বিক্রি করতে পারবেন।

দামুড়হুদা বাজার বণিক সমিতি ও স্থানীয় ভূষিমাল ব্যবসায়ীদের যৌথ আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু এবং প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহ সদরে ৪,৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

৫ মিনিট আগে
ঝিনাইদহ সদরে ৪,৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

৬ ঘন্টা আগে
ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

সামান্য বাড়ল ডলারের দাম, অপরিবর্তিত অন্যান্য মুদ্রা

৬ ঘন্টা আগে
সামান্য বাড়ল ডলারের দাম, অপরিবর্তিত অন্যান্য মুদ্রা

মেহেরপুরের গাংনীতে প্রেমিকাকে হুমকির চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে প্রেমিকাকে হুমকির চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

৭ ঘন্টা আগে
মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

মুমিনের জীবনে আলোকবর্তিকা ও সফলতার চাবিকাঠি

৮ ঘন্টা আগে
মুমিনের জীবনে আলোকবর্তিকা ও সফলতার চাবিকাঠি

শিরক, মা-বাবার অবাধ্যতা ও মিথ্যা

৮ ঘন্টা আগে
শিরক, মা-বাবার অবাধ্যতা ও মিথ্যা

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সচেতনতা

৯ ঘন্টা আগে
জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সচেতনতা

প্রার্থী বাছাইয়ে ধীর বিএনপি, মাঠে সরব জামায়াত

৯ ঘন্টা আগে
প্রার্থী বাছাইয়ে ধীর বিএনপি, মাঠে সরব জামায়াত

সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা বিজিবির

১১ ঘন্টা আগে
সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা বিজিবির

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।