লগইন
ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬ | ০১:০১ দুপুর ২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বিনোদন
ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

দীর্ঘ ৯ মাস ব্রেন টিউমারের সঙ্গে লড়াইয়ের পর আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অস্ত্রোপচার, জটিল চিকিৎসা ও কেমোথেরাপির ধকল সামলে সম্প্রতি ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে কামব্যাক করেছেন তিনি। গত ২৬ অক্টোবর নাটকের কাজ শুরু করার পর সম্প্রতি কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়।

মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসার জোয়ারে ভাসছেন তানিয়া বৃষ্টি। পারিবারিক টানাপোড়েন, নারীদের ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বাস্তবিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি, আর সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।

ইউটিউবে নাটকটি মুক্তির অল্প সময়ের মধ্যেই প্রায় ১৬ লাখ মানুষ দেখে ফেলেছেন। মন্তব্যের ঘরে নাটকের আবেগঘন কাহিনি এবং তানিয়া বৃষ্টির সাবলীল অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন হাজারো দর্শক। অনেক নারী দর্শক নিজেদের পারিবারিক বাস্তবতার সঙ্গে নাটকের মেলবন্ধন খুঁজে পাওয়ার কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে মরণব্যাধি জয় করে ফির সুস্থ শরীরে অভিনয় চালিয়ে যাওয়ার জন্য তানিয়া বৃষ্টিকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন তাঁর ভক্তরা।

দর্শকদের এমন অভূতপূর্ব সাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক ইকসান রনি বলেন, সমাজে নারীর অবস্থান ও আত্মমর্যাদার কথা বিবেচনা করেই এই নাটকের কাহিনি সাজানো হয়েছিল। তানিয়া বৃষ্টির আন্তরিকতা এবং শুটিংয়ে তাঁর আত্মবিশ্বাসী পারফরম্যান্স কাজটিকে অনন্য মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেন এই নির্মাতা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

৬ মিনিট আগে
ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

সামান্য বাড়ল ডলারের দাম, অপরিবর্তিত অন্যান্য মুদ্রা

৬ মিনিট আগে
সামান্য বাড়ল ডলারের দাম, অপরিবর্তিত অন্যান্য মুদ্রা

মেহেরপুরের গাংনীতে প্রেমিকাকে হুমকির চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে প্রেমিকাকে হুমকির চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১ ঘন্টা আগে
মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

মুমিনের জীবনে আলোকবর্তিকা ও সফলতার চাবিকাঠি

২ ঘন্টা আগে
মুমিনের জীবনে আলোকবর্তিকা ও সফলতার চাবিকাঠি

শিরক, মা-বাবার অবাধ্যতা ও মিথ্যা

২ ঘন্টা আগে
শিরক, মা-বাবার অবাধ্যতা ও মিথ্যা

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সচেতনতা

৩ ঘন্টা আগে
জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সচেতনতা

প্রার্থী বাছাইয়ে ধীর বিএনপি, মাঠে সরব জামায়াত

৩ ঘন্টা আগে
প্রার্থী বাছাইয়ে ধীর বিএনপি, মাঠে সরব জামায়াত

সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা বিজিবির

৫ ঘন্টা আগে
সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা বিজিবির

ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমরা আটকের পর পুশব্যাকের শিকার, বাড়ছে উদ্বেগ

৫ ঘন্টা আগে
ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমরা আটকের পর পুশব্যাকের শিকার, বাড়ছে উদ্বেগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।