লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সারাদেশের ন্যায় আলমডাঙ্গায় গণহত্যা দিবস পালিত

১৯৭১ সালের শহীদদের স্মরণে ২৫ মার্চ গণহত্যা শুরুর দিনটিকে গণহত্যা দিবস হিসেবে সারাদেশের সঙ্গে আলমডাঙ্গাও পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আলামডাঙ্গা থানা পুলিশ, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । এর পরে ’৭১ সালের স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মঞ্চে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে গণহত্যার স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইসচেয়ার ম্যান কাজী মারজাহান নিতু, সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা অগ্নিসেনা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর মোহাম্মদ জকু।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহিল কাফি,মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর জামাল উদ্দিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শামীম সুলতান, রশিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা সিগ্ধা দাস প্রমুখ। এর আগে আলমডাঙ্গা সরকারি কলেজে ও পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।