আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়
আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকাকে অপহরনের অভিযোগে তার পিতার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ নভেম্বর রবিবার রাতে কিশোরীর পিতা আমিরুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর প্রেমিক আব্দুল আলীমকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
কিশোর প্রেমিক আব্দুল আলীম(১৯) আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামের মকবুল হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত আব্দুল আলীম একই এলাকার বাসিন্দা হওয়ায় কিশোরীকে আগে থেকেই চিনতেন। অভিযোগ রয়েছে, স্কুলে যাওয়া-আসার পথে তিনি ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২১ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বাড়ির বাইরে থেকে ওই কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন।
এলাকাবাসী জানান, কিশোর আব্দুল আলীমের সাথে ওই কিশোরীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ১ মাস আগে তারা বিয়ে করে ঘরসংসার করার উদ্দেশ্যে দুজনে বাড়ি থেকে পালিয়ে যায়। গ্রামবাসির মধ্যস্থতা তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে দুজনের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। আবারও প্রায় ১০ দিন আগে ওই কিশোরী প্রেমিকা বাড়ি থেকে পালিয়ে কিশোর প্রেমিক আব্দুল আলীমের বাড়িতে চলে যায়। কিশোর প্রেমিকা গত ১০দিন কিশোর প্রেমিক আব্দুল আলীমের বাড়িতে একসাথে বসবাস করছিল। রবিবার রাতে কিশোর প্রেমিকার পিতা আমিরুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় আলমডাঙ্গা থানা পুলিশ কিশোর প্রেমিক আব্দুল আলীমকে গ্রেফতার করে নিয়ে আসে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অভিযুক্ত আব্দুল আলীমকে গ্রেফতার করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিসি ইকো পার্কে ৩ নতুন আকর্ষণীয় স্থাপনার উদ্বোধন
৬ মিনিট আগে
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে কুষ্টিয়া মিরপুরের ভ্যানচালকের মৃত্যু
৫০ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা
২৩ ঘন্টা আগে