সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিসি ইকো পার্কে ৩ নতুন আকর্ষণীয় স্থাপনার উদ্বোধন
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শিবনগর ডিসি ইকো পার্কে দর্শনার্থীদের বিনোদন ও পর্যটন আকর্ষণ বাড়াতে তিনটি নবনির্মিত স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে পার্কটির সৌন্দর্য ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পেল।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই স্থাপনাগুলোর শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন আকর্ষণগুলোর দ্বার উন্মোচন করেন।
উদ্বোধন হওয়া স্থাপনাগুলো হলো—বটতলী বিল সংলগ্ন মনোরম ‘ভাসমান মাছরাঙা ঘর’, নয়নাভিরাম ‘ফুলের বাগান কুহেলিকা’ এবং প্রাকৃতিক পরিবেশে চড়ুইভাতির জন্য নির্মিত ‘চড়ুইভাতি মঞ্চ অগ্নিবীণা’। এই নতুন সংযোজনগুলো ইকো পার্কে আগত পর্যটকদের জন্য এক ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম এবং কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে আশা প্রকাশ করেন, এই নতুন ও দৃষ্টিনন্দন স্থাপনাগুলো শিবনগর ডিসি ইকো পার্কের নান্দনিকতা ও পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে। এর ফলে পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে অবকাশ যাপন ও বিনোদনের জন্য পার্কটি দর্শনার্থীদের কাছে আরও জনপ্রিয় গন্তব্যে পরিণত হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়
১৯ মিনিট আগে
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে কুষ্টিয়া মিরপুরের ভ্যানচালকের মৃত্যু
৫৩ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা
২৩ ঘন্টা আগে