লগইন
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৪ নভেম্বর, ২০২৬ | ১১:১৫ দুপুর ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

রাত দেড়টা। সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যশোরের হাসপাতালে যাচ্ছিলেন চিকিৎসক স্বামী। পথিমধ্যে ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাত দলের কবলে পড়ে তাঁদের বহনকারী অ্যাম্বুলেন্স। মুখোশধারী ৭-৮ জন ডাকাত নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। ডাকাতদের তাণ্ডব ও আতঙ্কের মধ্যে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন ওই নারী। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নবজাতককে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ (বাগমারা বাজার) এলাকায় জীবননগর-কালীগঞ্জ সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান। এদিকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা জেলা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাঁদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ভুক্তভোগী চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার। তাঁর স্ত্রী আফসারা তাসনীম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, শনিবার সন্ধ্যায় স্ত্রীর প্রসবব্যথা অনুভূত হলে তাঁকে চুয়াডাঙ্গার নারদিতা ক্লিনিকে নেওয়া হয়। পরে ব্যথা বেড়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাতেই যশোর আদ্-দ্বীন হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাম্বুলেন্সে তাঁর স্ত্রী, মা, শাশুড়ি, সন্তান ও একজন নার্স ছিলেন।

রাত দেড়টার দিকে কালীগঞ্জের গান্না-সিংদহ এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে তাঁদের অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ডাকাত দল। ৭-৮ জন মুখোশধারী ডাকাত অ্যাম্বুলেন্সে উঠে প্রথমেই তাঁদের কাছে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়। স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে বারবার অনুরোধ করলেও ডাকাতেরা কর্ণপাত করেনি। একপর্যায়ে তাঁর স্ত্রীর কানের দুল ছিনিয়ে নিতে গিয়ে কান কাটার উপক্রম হয়। পরে পরিবারের সদস্যদের অনুরোধে তারা সেখান থেকে সরে যায়। এ সময় তাঁর মা ও পরিবারের অন্য সদস্যদের কাছে থাকা স্বর্ণের চেনসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।

তিনি আরও জানান, পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। ডাকাতদের ধস্তাধস্তিতে অ্যাম্বুলেন্সের চাবি হারিয়ে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয়। পরে চাবি খুঁজে পেয়ে এবং সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে আবার যশোরের উদ্দেশ্যে রওনা হন তাঁরা।

ডা. নোমান বলেন, ডাকাতির সময় তাঁর স্ত্রী প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। এর মধ্যেই স্ত্রীর পেট থেকে সন্তানের একটি পা বেরিয়ে আসে। পরে কালীগঞ্জ শহর পার হয়ে বারোবাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের ভেতরেই সন্তান প্রসব করেন তিনি। তবে ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকটি মারা যায়। এটি ছেলে সন্তান ছিল। সন্তান হারানোর পর তাঁরা চুয়াডাঙ্গায় ফিরে আসেন। বর্তমানে তাঁর স্ত্রী বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এ ঘটনায় ডা. নোমান বাদী হয়ে মামলা করেছেন।

ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে মামলা করার জন্য বলা হয়েছিল।

তিনি আরও বলেন, ডাকাতির সময় নয়, ওই স্থান থেকে যশোর যাওয়ার পথে বারোবাজার এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সে ভূমিষ্ঠ হওয়া শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে অ্যাম্বুলেন্সের হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দেয়।

ট্যাগসমূহ: #চুয়াডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৮ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৩ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৩ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৫ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

৯ ঘন্টা আগে
অর্থনৈতিক সংকট গভীর হওয়ার আশঙ্কা

ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

১০ ঘন্টা আগে
ডিএনসিসি কাপ উদ্বোধনে মন্ত্রীরা

রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

১০ ঘন্টা আগে
রাজধানীতে প্লাস্টিক গুদামের আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ কর্মী আহত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

১১ ঘন্টা আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

১১ ঘন্টা আগে
তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।