লগইন
তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ নভেম্বর, ২০২৬ | ১২:০০ রাত ৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

রাজধানীর তরুণ প্রজন্মকে খেলামুখী করা এবং মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখার উদ্দেশ্যে আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে এবারের আসরে পুরুষ ও নারী বিভাগে মোট ২০টি দল অংশ নিতে যাচ্ছে। রাজধানীর চারটি মাঠে একযোগে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

গত সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, কেবল অবকাঠামোগত উন্নয়নই নয়, তরুণদের সুস্থ ও সামাজিকভাবে বিকশিত করতে খেলাধুলার সুযোগ সৃষ্টি করাকে অগ্রাধিকার দিচ্ছে সিটি করপোরেশন। তিনি আরও জানান, টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে হাতিরঝিলে নৌকাবাইচ, ৩০০ ফিট এলাকায় ম্যারাথন প্রতিযোগিতা, বনানীর কামাল আতাতুর্ক মাঠে পুষ্প প্রদর্শনী এবং পরিচ্ছন্নতাকর্মীদের ‘সিটিজেন হিরো’ সম্মাননা প্রদান।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, টেকনিক্যাল ডিরেক্টর ছাইদ হাছান কানন, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বক্তব্য রাখেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগ নতুন আন্তর্জাতিক মানের ফুটবল প্রতিভা তুলে আনতে সহায়ক ভূমিকা রাখবে।

এবারের টুর্নামেন্টে ছেলেদের ১০টি দল—উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস এফসি, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ী রোভার্স, দক্ষিণ খান ডমিনেটর্স, উত্তর খান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স অংশ নেবে। অন্যদিকে মেয়েদের বিভাগে লড়বে উত্তরা কুইন্স, মিরপুর রয়্যাল কুইন্স, মহাখালী মার্ভেলস এফসি, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ী ভ্যালকিরাইজ, দক্ষিণ খান ডেশার্স, উত্তর খান টাইগ্রেস, ভাটারা ভর্টেক্স ও বাড্ডা লাইটনিংসসহ ১০টি দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ দেশীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

৭ মিনিট আগে
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬.২৭ লাখ কোটি টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ

তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

৮ মিনিট আগে
তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’

চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিসি ইকো পার্কে ৩ নতুন আকর্ষণীয় স্থাপনার উদ্বোধন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিসি ইকো পার্কে ৩ নতুন আকর্ষণীয় স্থাপনার উদ্বোধন

৭ মাসে ১০ লাখ টাকা ক্ষতির অভিযোগ দুই চাষির

৪ ঘন্টা আগে
৭ মাসে ১০ লাখ টাকা ক্ষতির অভিযোগ দুই চাষির

আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে কুষ্টিয়া মিরপুরের ভ্যানচালকের মৃত্যু

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে কুষ্টিয়া মিরপুরের ভ্যানচালকের মৃত্যু

ঝিনাইদহ সদরে ৪,৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

৫ ঘন্টা আগে
ঝিনাইদহ সদরে ৪,৬৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

১১ ঘন্টা আগে
ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

সামান্য বাড়ল ডলারের দাম, অপরিবর্তিত অন্যান্য মুদ্রা

১১ ঘন্টা আগে
সামান্য বাড়ল ডলারের দাম, অপরিবর্তিত অন্যান্য মুদ্রা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।