সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গায় তরুণ পরিবেশবান্ধব উদ্যোক্তাদের আইডিয়া প্রদর্শন ও অনুদান প্রদান
চুয়াডাঙ্গায় তরুণ ও যুবদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী আইডিয়া প্রদর্শন, উপস্থাপন ও সেরা উদ্যোগগুলোতে অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকে শহরের ওয়েভ ট্রেনিং সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।
ব্রিটিশ কাউন্সিলের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘ইয়ুথ গ্রিন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বর্তমানে চুয়াডাঙ্গা জেলা, মেহেরপুর সদর এবং ঝিনাইদহ সদর উপজেলায় প্রকল্পটির কার্যক্রম চলমান রয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রকল্পের অধীনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫০০ জন শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাকে পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনার ওপর ৫ দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তরুণেরা নিজ নিজ এলাকার বিভিন্ন পরিবেশগত সমস্যার সমাধানে ১০৬টি সৃজনশীল উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ের পর ৫৭টি সবুজ ব্যবসায়িক পরিকল্পনা বিচারক ও আমন্ত্রিত অতিথিদের সামনে উপস্থাপন করা হয়। বিচারকদের মূল্যায়ন ও নম্বরের ভিত্তিতে সেরা ৪০টি পরিবেশবান্ধব উদ্যোগকে চূড়ান্তভাবে অনুদানের জন্য নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, জাহানারা যুব মহিলা সংস্থার চেয়ারম্যান জাহানারা খাতুন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মরিয়ম মারু, দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান এবং ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী আব্দুস সালাম ও শাহেদ জামাল। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থাটির প্রকল্প কর্মকর্তা মাহবুব হোসাইন আবির।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, রিজিওনাল সমন্বয়কারী তরিকুল ইসলাম, সাংবাদিক জামান আক্তার, শেখ লিটন, আল মুতাকাব্বির সাকিব, স্মার্ট প্রকল্পের সমন্বয়কারী সোহরাওয়ার্দী শুভ, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শরিফুল আলম লিটন, প্রকল্প কর্মকর্তা কানিজ সুলতানা ও জিল্লুর রহমান রাজাসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিচারকমণ্ডলী জানান, তরুণ উদ্যোক্তাদের এসব সবুজ পরিকল্পনা স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও নতুন কর্মসংস্থান তৈরিতে বিশেষ অবদান রাখবে। জলবায়ু পরিবর্তনের নানামুখী ঝুঁকি মোকাবিলা করে আগামীতে টেকসই বাংলাদেশ নির্মাণে যুব সমাজই মূল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিসি ইকো পার্কে ৩ নতুন আকর্ষণীয় স্থাপনার উদ্বোধন
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়
১ ঘন্টা আগে
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে কুষ্টিয়া মিরপুরের ভ্যানচালকের মৃত্যু
১ ঘন্টা আগে