সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মালয়েশিয়া থেকে রাজধানীর অপরাধজগৎ চালাতেন সুইডেন আসলাম | বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
দীর্ঘ সাড়ে ২৭ বছর কারাবাসের পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পেয়েছিলেন দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। তবে মুক্ত হওয়ার অল্প দিনের মধ্যেই রাজধানীর অপরাধজগৎ পুনরায় নিয়ন্ত্রণের অভিযোগ নিয়ে আবারও গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছেন তিনি। গত রোববার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, জামিনে মুক্তি পাওয়ার পর আসলামের প্রধান ঘাঁটি হয়ে ওঠে মালয়েশিয়া। সেখান থেকে দূরনিয়ন্ত্রণে কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, বিপণিবিতান দখলসহ নানাবিধ অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি। মাঝেমধ্যে গোপনে ঢাকায় আসতেন। সর্বশেষ ৪ নভেম্বর ঢাকায় আসার খবর পেয়ে ইমিগ্রেশন পুলিশকে অবহিত করে ডিবি এবং ওই তথ্যের ভিত্তিতেই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, সম্প্রতি নিউমার্কেট এলাকায় সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া ফার্মগেটের ক্যাপিটাল বড় বাজার বিপণিবিতানের দখল ও স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার পেছনে তাঁর ও তাঁর অনুসারীদের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ।
পাসপোর্ট ও ইমিগ্রেশন নথির তথ্যানুযায়ী, মুক্তির পর গত এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে আসলাম চারবার ঢাকা থেকে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় যাতায়াত করেন। গত আগস্টে তেজগাঁওয়ে ডিবির একটি অভিযানের সময় নিজের পরিচয় গোপন করে ‘আলী আকবর’ ভুয়া নাম ব্যবহার করে গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিলেন তিনি।
আশির দশকে তেজগাঁও পলিটেকনিক স্কুলে পড়ার সময় থেকেই আসলাম অপরাধজগতে জড়িয়ে পড়েন। প্রথম স্ত্রীর মাধ্যমে সুইডেন যাওয়ার কারণে তিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত লাভ করেন। ১৯৯৭ সালের যুবলীগ নেতা গালিব হত্যা মামলার বিচার ঝুলে থাকায় দীর্ঘদিন কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন ৬৫ বছর বয়সী এই শীর্ষ সন্ত্রাসী। অবশেষে জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়িয়ে গ্রেপ্তার হলেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কিশোরী প্রেমিকার পিতার দায়ের করা মামলায় কিশোর প্রেমিক আব্দুল আলীম সরকারি মেহমানখানায়
১০ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
১ দিন আগে
খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
২ দিন আগে