লগইন
খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ নভেম্বর, ২০২৬ | ০৬:০১ সকাল ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ
খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগ, সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

রাজধানীর খিলক্ষেত এলাকায় ১২ বছর বয়সী এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ছাত্রদলের একটি কমিটির সাবেক নেতা মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১)।

শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেতের একটি ভাড়া বাসায় এই নির্যাতন চালানো হয়। ভুক্তভোগী পরিবার ও অভিযুক্ত বাপ্পী একই বাসার পাশাপাশি কক্ষে সাবলেটে থাকতেন।

অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন শিশুটির বাবা-মা ঘরে ছিলেন না। সেই সুযোগে বাপ্পী শিশুটিকে চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে মা বাসায় ফিরে মেয়েটিকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে কারণ জানতে চাইলে শিশুটি কান্নাকাটি করে ঘটনাটি জানায়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) জানান, অভিযুক্ত বাপ্পীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের জন্য অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩৫ মিনিট আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

১ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

২ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৩ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৪ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৪ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

৯ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন, লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু

১০ ঘন্টা আগে
মেহেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই সম্পন্ন, লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু

আমন ধান, সবজি ও সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা

১০ ঘন্টা আগে
আমন ধান, সবজি ও সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।