লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
সহকারী কমিশনার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সিল স্বাক্ষর জাল করে মনগড়া প্রতিবেদন তৈরি করায় যুবক আটক


সহকারী কমিশনার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সিল স্বাক্ষর জাল করে মনগড়া প্রতিবেদন তৈরি করার দায়ে জীবননগর সহকারী জর্জ আদালতের পেশকারের সহকারী আল আমিন হক সাগরকে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করেছে। আল আমিন হক সাগর আলমডাঙ্গার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।


জানা যায়, শ্রীরামপুর গ্রামের আবুল হোসেনের নানী মারা যাওয়ার পূর্বে তার জমি আবুল হোসেনের নামে খোশ কবলায় রেজিস্ট্রি করে দেন। বিষয়টি জানতে পেরে আবুল হোসেনের খালাতো ভাই একই গ্রামের আব্দুল গফুর মুন্সী আদালতে মামলা দায়ের করেন।


আটক আল আমিন হক সাগর আব্দুল গফুর মুন্সীর নাতী। তিনি আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও কালিদাসপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করে নিজের মনমত প্রতিবেদন তৈরি করেন। পরে ২৬ ফেব্রুয়ারি ওই প্রতিবেদন তিনি আলমডাঙ্গা থানায় জমা দেন। প্রতিবেদন জমা দিতে গেলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ স্বাক্ষর যাচাই করতে সহকারী কমিশনার ও ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। প্রমাণ মেলে যে ওই প্রতিবেদনের স্বাক্ষর জাল। সে সময় পুলিশ আল আমিন হক সাগরকে আটক করেন। আটকের পর আল আমিন হক সাগরের মামা জীবন আলী বেশি লাফালাফি করলে তাকেও পুলিশ আটক করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার সাইফুল ইসলাম জানান, যাদের স্বাক্ষর জাল করা হয়েছে। তাদেরকে অবহিত করা হয়েছে। তারা বাদী হয়ে মামলা দায়ের করবেন। কিন্তু এখনও কেউ মামলা দায়ের করতে আসেননি।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, মামলা করবেন পুলিশ। কারণ জাল স্বাক্ষরযুক্ত প্রতিবেদন তো পুলিশের নিকট জমা দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।