লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
মহেশপুরে ছাত্র-ছাত্রীদের বেধড়ক পিটিয়ে প্রধান শিক্ষক পালন করলেন বই উৎসব


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- করোনার পরিস্থিতির কারণে এ বছরও বই উৎসব হয়নি। তবে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে শনিবার (১ জানুয়ারী) থেকে। সারাদেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরেও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। কিন্তু বই উৎসবের দিন মহেশপুর উপজেলার ২৯ নং সামান্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেল এক নেক্কার জনক ঘটনা।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এমদাদ জাহিদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। শনিবার সকালে স্কুল চত্তরে বই উৎসবের দিন সকল শিক্ষার্থীরা নতুন বই নিতে স্কুল প্রাঙ্গনে হাজির হয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন। লাইন এলোমেলো হলে প্রধান শিক্ষক এমদাদ জাহিদ হঠাৎ উত্তেজিত হয়ে বেতের লাঠি দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে মারপিট শুরু করেন। শিক্ষকের এমন আচারণে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। আবুল হোসেন নামের এক অভিভাবক বলেন, বছরের প্রথম দিন আমাদের সন্তানরা স্কুলে গিয়েছে আনন্দের সাথে নতুন বই নিতে। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক নিজেই ছাত্র-ছাত্রীদেরকে পিটিয়েছেন এটা আমরা আশা করিনি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শামিম মিয়া বলেন, লাইন এলোমেলো হওয়ার কারণে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেছে শুনেছি। তবে কোমলমতি শিশুদের অন্যায় হলেও তার মারধর করা উচিত হয়নি। প্রধান শিক্ষক এমদাদ জাহিদ শিক্ষার্থীদের মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, নতুন বছরের নতুন বই নিতে আসা শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে বই নিতে লাঠি হাতে ভয় দেখিয়ে লাইন ঠিক রাখার চেষ্ঠা করেছি মাত্র। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান বলেন, বিষয়টি আমি জানতাম না।এবিষয়ে আমাকে কিছুই বলেননি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।