লগইন
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬ | ০৫:০০ বিকাল ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

কুষ্ঠ রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজের প্রচলিত কুসংস্কার ও ভীতি দূরীকরণে মেহেরপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে একটি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বিসিএল দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ’-এর বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় মেহেরপুর শহরের বামনপাড়ায় অবস্থিত সিডিপি কার্যালয়ের তৃতীয় তলায় এই কর্মসূচি সম্পন্ন হয়। সিডিপির প্রকল্প পরিচালক প্রভঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সভায় মূল বিষয়বস্তু তুলে ধরেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের মেডিকেল অফিসার ডা. জ্যাকলিন রোজ।

প্রধান বক্তার বক্তব্যে ডা. জ্যাকলিন রোজ বলেন, কুষ্ঠ রোগ বংশগত, কোনো অভিশাপ বা ছোঁয়াচে ব্যাধি নয় এবং এটি সঠিক চিকিৎসায় পুরোপুরি নিরাময়যোগ্য। গণমাধ্যম জনমত গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে, তাই মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। তিনি জানান, বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুসন্ধানী ফিচারের মাধ্যমেই কুষ্ঠ আক্রান্তদের প্রতি বৈষম্য ও ভীতি দূর করা সম্ভব।

আয়োজক সংস্থা জানায়, বাংলাদেশে কুষ্ঠ রোগ সম্পূর্ণ নির্মূল এবং আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে দি লেপ্রসি মিশন। মেহেরপুর জেলায় প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়টি সাধারণ মানুষকে জানাতে স্থানীয় সাংবাদিকদের যুক্ত করা হয়েছে।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এ ই পি প্রকল্প কর্মকর্তা মুশফিক রহমান, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, কালের কণ্ঠের মেহেরপুর প্রতিনিধি ও মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, দ্য অবজারভারের জেলা প্রতিনিধি রফিক উল আলম এবং স্টার নিউজের ব্যুরো প্রধান রাশেদুজ্জামান। ওরিয়েন্টেশনে জেলার মোট ২০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

১৩ মিনিট আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

১৬ মিনিট আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

২ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

৫ ঘন্টা আগে
দর্শনায় বিল পাহারা দিতে গিয়ে কুপিয়ে হত্যা

মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

৬ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত

হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

১৫ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক

পোশাক শিল্পে অস্থিরতা | ১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

১৫ ঘন্টা আগে
১৮ দিনে ৫০০০ কোটির বেশি উৎপাদন ক্ষতি, শঙ্কায় অর্থনীতি

পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

১৬ ঘন্টা আগে
পল্টনে আটক আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মোদি সরকারের অধীনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত | হিউম্যান রাইটস ওয়াচ

১৬ ঘন্টা আগে
হিউম্যান রাইটস ওয়াচ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।