লগইন
মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ নভেম্বর, ২০২৬ | ১১:০০ রাত ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

মেহেরপুরের মুজিবনগরে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক পরিবারের ১ হাজার ২৮১ জন শিক্ষার্থীর শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর CDP কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ‘Gifts in Kind (GIK)’ কার্যক্রমের আওতায় ৯৪৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এসব উপকরণের মধ্যে ছিল মানসম্মত স্কুল ব্যাগ, ছবি আঁকার খাতা, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার, রুলার এবং চাবির রিং-সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী।

এছাড়াও, মোট ১ হাজার ২৮১ জন শিক্ষার্থীর জন্য শিক্ষা সহায়তা হিসেবে প্রত্যেকের হাতে পর্যায়ক্রমে ১২টি খাতা, ১২টি কলম, একটি ছাতা, একটি জ্যামিতি বক্স, একটি স্কুল ব্যাগ এবং একটি পানির বোতল তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, এই ১ হাজার ২৮১ জন শিক্ষার্থীর মধ্যে উল্লেখিত ৯৪৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীও অন্তর্ভুক্ত।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন উদ্দীন আল আজাদ, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমিরুল ইসলাম, গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর CDP-এর CDP ম্যানেজার বিপুল রেমা, প্রোগ্রাম অফিসারগণ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, বিদ্যালয়ে তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত হবে এবং শিক্ষার একটি অনুকূল পরিবেশ তৈরিতে এই ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে এই সহায়তা একটি ইতিবাচক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ বিশ্বাস করে যে, প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা লাভের অধিকার রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে সংস্থাটি শিশুদের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি এবং একটি শিক্ষাবান্ধব সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে নিয়মিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিশুদের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলবে, তাদের বিদ্যালয়মুখী করবে এবং একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

৭ মিনিট আগে
মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ইউএনও শাহীনূর আক্তারকে বিদায় সংবর্ধনা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ইউএনও শাহীনূর আক্তারকে বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গায় রান্নাঘর থেকে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রান্নাঘর থেকে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

সেন্ট মার্টিন ভ্রমণ | অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

৮ ঘন্টা আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

মুজিবনগরে সোনালী ব্যাংকের আধুনিক এটিএম বুথের উদ্বোধন | গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

৯ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

এইচএসসি ফলাফলে শিক্ষাব্যবস্থার দুর্বলতা | সমাধান কোথায়?

১০ ঘন্টা আগে
সমাধান কোথায়?

এইচএসসি পুনর্নিরীক্ষণের সংশোধিত ফল | যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

১১ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।