লগইন
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ইউএনও শাহীনূর আক্তারকে বিদায় সংবর্ধনা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৪ নভেম্বর, ২০২৬ | ০৮:২৩ রাত ৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ইউএনও শাহীনূর আক্তারকে বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আক্তারকে বিদায় সংবর্ধনা দিয়েছে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি। ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার বলেন, আলমডাঙ্গায় দায়িত্ব পালনকালে আমি সবার আন্তরিক সহযোগিতা পেয়েছি। বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা আমার কাজকে সহজ করেছে। অল্প সময়ের কর্মকাল হলেও আলমডাঙ্গার মানুষের সঙ্গে যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে, তা স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তার দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রমে আন্তরিকতা ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। তাঁর নতুন কর্মস্থলের জন্য তাঁরা শুভকামনা জানান।

উল্লেখ্য, শাহীনূর আক্তার চলতি বছরের ১৯ মে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি আলমডাঙ্গা পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করেন। সম্প্রতি তাঁকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে আলমডাঙ্গার নতুন ইউএনও হিসেবে যোগদান করতে যাচ্ছেন অর্ণব দত্ত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

৩ মিনিট আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

১০ মিনিট আগে
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ইউএনও শাহীনূর আক্তারকে বিদায় সংবর্ধনা

১২ মিনিট আগে
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ইউএনও শাহীনূর আক্তারকে বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গায় রান্নাঘর থেকে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫ মিনিট আগে
আলমডাঙ্গায় রান্নাঘর থেকে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

৫ ঘন্টা আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

৬ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

৭ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৮ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৮ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।