আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামসহ জেলায় ২৭ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সভাপতিত্বে অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অক্টোবর মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অবদান রাখায় আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আলমডাঙ্গা থানার এসআই মো. মেহেদী হাসান, এসআই শীতল কুমার, এসআই এসএম নিয়ামুল হক, এএসআই মো. জামির হোসেন ও এএসআই মো. হাসিবুর রহমানকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এদিকে পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম থানার সব কর্মকর্তা ও সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিভিন্ন সময়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করায় আলমডাঙ্গার সর্বস্তরের মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
ওসি রাকিবুল ইসলাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আলমডাঙ্গা থানা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা
৩ মিনিট আগে
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ইউএনও শাহীনূর আক্তারকে বিদায় সংবর্ধনা
১২ মিনিট আগে
আলমডাঙ্গায় রান্নাঘর থেকে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৫ মিনিট আগে