আলমডাঙ্গায় রান্নাঘর থেকে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় রান্নাঘর থেকে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলমডাঙ্গায় বাড়ির রান্নাঘর থেকে তিন সন্তানের জননী মধ্য বয়সী রশিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের রেলজগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী শহিদুল ইসলাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
নিহত রশিদা বেগম (৫৬) উপজেলার কালিদাসপুর ইউনিয়নের রেলজগন্নাথপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে রশিদা বেগম বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত থাকার সুযোগে তিনি রান্নাঘরের বাঁশের আড়ার সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।
পরে তার ছেলের স্ত্রী রান্না করতে গিয়ে শাশুড়িকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী শহিদুল ইসলাম জানান, তিনি পেঁয়াজের ব্যবসা করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার হালসা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার সময় স্ত্রীকে ভাত রান্না করতে বলেন। স্ত্রী রান্নাঘরেও যান। প্রায় এক ঘণ্টা পর মোবাইল ফোনে খবর পান, তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নিহতের স্বামী থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত
৪ মিনিট আগে
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ইউএনও শাহীনূর আক্তারকে বিদায় সংবর্ধনা
৬ মিনিট আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অফিসারসহ ২৭ পুলিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ
১ ঘন্টা আগে