নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
চুয়াডাঙ্গা প্রতিনিধি: নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিশাল গণমিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত এ গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়। গণমিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবালসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা
২ ঘন্টা আগে