সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
মেহেরপুরের গাংনীতে ওয়ালটনের ফ্রিজ কিনে বিশেষ অফারের আওতায় আরও একটি ফ্রিজ সম্পূর্ণ বিনামূল্যে উপহার পেয়েছেন মো. সুমন আলী নামের এক ক্রেতা। বুধবার দুপুরে উপজেলা শহরের গাংনী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওয়ালটন শোরুম 'সাজু এন্টারপ্রাইজ'-এ এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই উপহারের ফ্রিজটি তার হাতে তুলে দেওয়া হয়।
পুরস্কার বিজয়ী সুমন আলী গাংনী উপজেলার নওপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
অনাকাঙ্ক্ষিত এই পুরস্কার পেয়ে আবেগাপ্লুত সুমন আলী জানান, একটি ফ্রিজ কিনে বিনামূল্যে আরেকটি ফ্রিজ উপহার পাবেন—এমনটা তিনি ভাবতেও পারেননি। ওয়ালটনের চলমান 'হাউসফুল অফার'-এর প্রশংসা করে তিনি সাধারণ ক্রেতাদের ওয়ালটন পণ্য কিনে এই সুযোগ গ্রহণের আহ্বান জানান।
পুরস্কার হস্তান্তরকালে অনুষ্ঠানে ওয়ালটন কোম্পানির ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের বিক্রয় বিভাগের উপ-নির্বাহী পরিচালক মির্জা মোহাম্মদ মাইনুদ্দিন আলমগীর, অতিরিক্ত পরিচালক মো. মশিউর রহমান, সাজু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান সাজুসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা
২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা
৩ ঘন্টা আগে