সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মেহেরপুরে নারী ও কন্যাশিশুর সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মেহেরপুর সদর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের কাঁশবপাড়ায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহায়তা এবং এফসিডিও-এর (FCDO) অর্থায়নে সভাটির আয়োজন করে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম। এতে স্থানীয় নারী নেত্রী, রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধি, ওয়েভ সদস্য, শিক্ষার্থী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের সমন্বয়কারী সুমী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য দেওয়া হয়। তিনি বক্তব্যে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং নারীর আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন। সভাটি সঞ্চালনা করেন ওয়েভের সহসমন্বয়কারী আফরোজা আক্তার কাকলি।
আলোচনা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের খুলনা ক্লাস্টার এরিয়া কো-অর্ডিনেটর এস. এম. রাজু জবেদ। তিনি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে স্থানীয় পর্যায়ের সব অংশীজনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ, যৌন হয়রানি বন্ধ এবং নারীর আইনি অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা নারী নেতৃত্বের বিকাশ, সামাজিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ও যুবসমাজের কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একটি সহিংসতামুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মনে করেন অতিথিরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৪৮ মিনিট আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা
১ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে জমি বিরোধে সংঘর্ষ, সোনাপুরে নারী নিহত
৭ ঘন্টা আগে