লগইন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬ | ০৭:০১ বিকাল ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিবর্গের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসনে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের তহবিল থেকে ৩ কোটি ৮২ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। দুর্ঘটনায় স্বজন হারিয়ে নিঃস্ব হওয়া এবং পঙ্গুত্ব বরণ করা মানুষের পাশে দাঁড়াতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

বুধবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা এবং আহত ৫৬ জনকে সর্বোচ্চ ৩ লাখ টাকা করে মোট ১০৮টি পরিবারকে এই সহায়তার চেক প্রদান করা হয়।

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল এবং ঝিনাইদহ বিআরটিএ-এর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস। এছাড়া বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক প্রকৌশলী সজীব সরকার ও সোহাগ হুসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারানো হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ গ্রামের আনেছা খাতুন জানান, উপার্জনের একমাত্র মানুষকে হারিয়ে সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছিল তার। সরকারের এই ৫ লাখ টাকা তাদের ঘুরে দাঁড়াতে পথ দেখাবে। একই সাথে কোটচাঁদপুরের রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও সদর উপজেলার জাহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণের পর চিকিৎসা খরচ চালানোই কঠিন হয়ে উঠেছিল। মঞ্জুরীকৃত ৩ লাখ টাকা তাদের অসহায় জীবনে বড় স্বস্তি আনবে।

প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মোহাম্মদ আবু বকর এমপি বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সবকিছু মুহূর্তে তছনছ করে দেয়। উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে গেলে পরিবারগুলো অর্থনৈতিক ও সামাজিকভাবে চরম সংকটে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও মানবিক।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নোমান হোসেন উল্লেখ করেন, বিআরটিএ ট্রাস্ট বোর্ডের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সংকট কাটিয়ে ওঠা ও নতুন করে জীবন সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২০ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২১ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

অভিনেতা সোহেল খানের শেষ বিদায় | পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

৪ ঘন্টা আগে
পাকুল্যায় দই-মিষ্টি কেনার অপূর্ণ বাসনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।