লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুন, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সম্মানহানীর প্রতিবাদে আলমডাঙ্গাতে বিক্ষোভ ও সমাবেশ

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সম্মানহানীর প্রতিবাদে আলমডাঙ্গাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন সোমবার বিকাল সাড়ে ৫টায় আসরের নামাজের পরে পশুহাট মসজিদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে স্বাধীনতা স্তম্ভর কাছে শেষ হয়। পরে স্বাধীনতা স্তম্ভর কাছে সমাবেশ অনুষ্ঠিত হয় ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা থানা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসেন সাইরাফীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে শুরু হয়, কোরআন তেলায়াত করেন হাফেজ আনাস। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যতম সদস্য মাওলানা জহুরুল ইসলাম আজিজী।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা শাখার সহ সভাপতি আমিনুল হক, সেক্রেটারী ডাঃ ওয়ালিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হক, উপজেলা মসজিদের খতিব, মাওলানা মাসুদ কামাল, আনন্দধাম মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক, বামুক সভাপতি মাস্টার খাজা মইনুদ্দীন, সেক্রেটারী শরিফুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা পৌর সভাপতি তানভিরুল হক জসেফ, মীর শফিকুল ইসলাম, মুফতি আব্দুস সালাম ও মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন যে, ভারতে বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা কর্তৃক বিশ্ব মানবতার শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে তীব্র অশালীন মন্তব্য করে সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাকস্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ব নবীর অবমাননার ঘটনা চরম অসভ্যতাকেও হার মানিয়েছে। যে কারণ ইতোমধ্যে সমগ্র বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুসলমানরা তাদের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। বিশ্ব নবীর মর্যাদা রক্ষায় নেই নিজের জীবন বিলিয়ে দিতেও পিছপা হয়না। এরই প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবী করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের উপর কূটনীতিক চাপ সৃষ্টি করে এবং সংসদে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিজেপি সরকারকে উচিত শিক্ষা দিতে হবে। এছাড়াও বক্তারা বাংলাদেশের দুই বৃহৎ দল বিএনপি ও আওয়ামীলীগের সমালোচনা করে বলেন বাংলাদেশের পক্ষে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের প্রথম সারিতে তাদের থাকার কথা ছিল। অথচ তারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে কিন্তু গণমানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন তাদের আচরণে প্রকাশ পায় না। তারা আরও বলেন যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের সাথে ছিল,আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৮ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।