লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ১৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
প্রেমিকাকে গান উৎসর্গ করে ঝিনাইদহের প্রেমিক কলেজ ছাত্রের আত্মহত্যা


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- প্রথমবার ঘুমের বড়ি সেবন করে আত্মহত্যার চেষ্টা করে ব্যার্থ হন কলেজ ছাত্র দেলোয়ার হোসেন মোল্লা (২২)। কিন্তু দ্বিতীয়বার আর বাঁচতে পারেনি। প্রেমে ব্যার্থ হয়ে শুক্রবার আত্মঘাতি হন তিনি। প্রেমিকা বিয়ে করতে রাজি না হওয়ায় বিষপানে আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামে।

এঘটনায় এলাকাজুড়ে চলছে তোলপাড়। ঝিনাইদহ সরকারী কেসি কলেজের ছাত্র দেলোয়ার হোসেন তিনি ওই গ্রামের বস্কা মোল্লার ছেলে। গ্রামবাসি জানায়, দেলোয়ার হোসেন এর আগেও প্রেম করে ব্যর্থ হয়ে ঘুমের বড়ি সেবন করে। এরপর তিনি হরিণাকুন্ডু লালন শাহ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীকে ভালো বাসতেন। তার বাড়িও হলিধানী এলাকায়।

বিয়ের প্রস্তাব দিলে প্রত্যাখাত হন দেলোয়ার। মেয়েটি ও তার পরিবার পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে শুক্রবার বিষপান করে নিজ বাড়িতেই মৃত্যু বরণ করেন কলেজ ছাত্র দেলোয়ার। মৃত্যুর আগে মেয়েটির সঙ্গে ভিডিও কল করে আত্মহত্যার জন্য বিষ পান করে বলে জানা গেছে।

তাছাড়া মৃত্যুর আগে দেলোয়ার তার ফেসবুকে লেখে “ পড়ে থাকবে আইডিটা, স্মৃতি স্বরুপ গানগুলো, কিছু ছবি, কিছু পোস্ট আর কিছু প্রিয় মানুষ যারা সব সময় চ্যাট লিষ্টের উপর থাকতো- পড়ে থাকবে এভাবেই শুধু আইডিটা এ্যাক্টিভ দেখাবে হ্যাস ট্যাগ প্রিয়কে উৎসর্গ করে”। এছাড়া তিনি প্রেমিকার উদ্দেশ্যে বহু বিরহের গান গেয়ে নিজেই তার ফেসবুকে আপলোড করেছেন।

বিষয়টি নিয়ে সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, বয়সে বড় হলিধানীর একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করার কথা শুনেছি। প্রেমঘটিত বিষয়ে ছাত্রটি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।