লগইন
পরোকীয়া জুটির গলায় জুতা-স্যান্ডেলের মালা পরা‌নোর ঘটনায় খাসকররা ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

পরোকীয়া জুটির গলায় জুতা-স্যান্ডেলের মালা পরা‌নোর ঘটনায় খাসকররা ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আলমডাঙ্গার তিওরবিলা গ্রামে পরোকীয়া জুটির গলায় জুতা-স্যান্ডেলের মালা পরিয়ে মারপিটের ঘটনায় খাসকররা ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
৩১ জুলাই সন্ধ্যায় নির্যাতনের শিকার তিওরবিলা গ্রামের কনেচ আলীর ছেলে ভূষিমাল ব্যবসায়ী লালন আলী বাদী হয়ে ওই এজাহার দায়ের করেন।


এজাহারে উল্লেখ করা হয়েছে যে, লালন আলী তার প্রবাসী প্রতিবেশি পান্নার স্ত্রী সালমা খাতুনের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে গ্রামে সালিশের আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে একই গ্রামের সন্তান ও খাসকররা ইউপির বর্তমান চেয়ারম্যান তাফসির হোসেন লালের শত্রুতা রয়েছে। সে কারণে তাফসির আহমেদ লাল তাদের বিরুদ্ধে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগ তুলে ওই সালিশের আয়োজন করেন। গত ২৯ জুলাই দুপুরে তিনি কয়েকজন ব্যক্তিকে লালনের বাড়ি পাঠিয়ে দেন লালন আলীকে সালিশে নিয়ে যেতে। সে সময় লালন সালশে যেতে অস্বীকার করেন। পরবর্তীতে চেয়ারম্যান লাল অন্যান্য আসামিদের সাথে নিয়ে লালন আলীকে বাড়ি থেকে টেনেহিচড়ে সালিশস্থলে নিয়ে যায়। তারপর সালমা খাতুনকেও সে সালিশে উপস্থিত করা হয়। এক পর্যায়ে তাদের মারপিট করা হয়। মারপিটের মধ্যসময়ে কয়েক শ গ্রামবাসীর সামনে তাদের দুজনকেই জুতার মালা গলায় পরানো হয়। শেষে আবার তাদেরকে মারপিট করা হয়। এমনকি গ্রাম ছাড়তে নির্দেশ দেওয়া হয়।


এ প্রসঙ্গে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

৪৮ মিনিট আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

১ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

২ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৩ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৩ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৭ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৭ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

৯ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

৯ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।