লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
পরিকল্পিত ভাবে কোটচাঁদপুরে সাংবাদিককে হত্যা চেষ্টা, অভিযোগের পরেও আসামিরা গ্রেপ্তার নেই!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুর হাসপাতাল মোড় এলাকায় সংবাদ সংগ্রহের সময় কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী (৩২) নামে এক সাংবাদিককে পিটিয়ে জখম করে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা। আহত সাংবাদিক মোঃ রমজান আলী কোটচাঁদপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের গাবতলা পাড়ার আবুল খায়েরের ছেলে। গত বৃহস্পতিবার (২৯শে ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতাল মোড় এলাকায় এঘটনা ঘটে।

আহত সাংবাদিক রমজান আলী জানান গত ২৯শে ডিসেম্বর সকাল সাড়ে সাতটার দিকে খবর আসে জমাজমি সংক্রান্ত বিষয়ে ঝিনাইদহ আদালতে মামলা চলমান অবস্থায় এলাকার সাফা উদ্দীন নামে এক ব্যবসায়ীর দোকানঘর অবৈধ ভাবে ভাংচুর করছে। এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যায় এবং দোকান ভাংচুরকারী ফয়েজ আলী মন্ডলের ছেলে তোয়াজ উদ্দীন ও তায়াজ উদ্দীনের ছেলে শাহারিয়ার পারভেজ এর সাথে কথা বলতে গেলে এক পর্যায়ে তারা বাপ ছেলে তরিকুল ইসলামের ছেলে ও স্থানীয় প্রভাবশালী নেতা ফারুক হোসেন পরিকল্পিত ভাবে আমার ওপর হামলা চালায়।

এক পর্যায়ে ফারুক হোসেন আমাকে জাপটে ধরে রাখে এবং শাহারিয়ার পারভেজ একটি কাঠের বাটাম তুলে আমার মাথার পিছনে কপালে ও হাতে পায়ে এবং একের পর এক আঘাত করে রক্তাত্ত জখম করে আমাকে হত্যা চেষ্টা করে। এঘটনার পর আমার আর্তচিৎকার শুনে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমার মাথায় ৫টি সেলায় দেয়া হয়েছে।

বাম হাতের একটি আঙুল ভেঙে গেছে এবং হাতে পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত রয়েছে। আহত সাংবাদিক রমজান আলী আরো জানান তাকে হত্যা চেষ্টা করার পরেও কোটচাঁদপুর মডেল থানায় তার মামলাটি রেকর্ড করা হয়নি। অথচ আমাকে পিটিয়ে জখম করে আসামিরা কোটচাঁদপুর থানায় আমার নামে একটি মিথ্যা চাঁদাবাজির দায়ে অভিযোগ দায়ের করেছে। কারন আসামিরা প্রভাবশালী, তাই আসামিদের বিরুদ্ধে আমার মামলাটি গ্রহণ কার হয়নি। শুধুমাত্র অভিযোগ আকারে আমার মামলাটি গ্রহন করা হয়েছে।

সাংবাদিক রমজান অভিযোগ করে বলেন অজ্ঞাত কারনে কোটচাঁদপুর থানা পুলিশ আসামিদের বাঁচানোর জন্য চেষ্টা করছে। এদিকে সাংবাদিক হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক সমাজ। সাংবাদিক সমাজ দাবি করে বলেন আসামিদের গ্রেপ্তার করে দ্রæত বিচার কার্যকর করা হোক। এবিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মঈন উদ্দিন জানান আমরা দু’পক্ষ থেকে দুইটি অভিযোগ পেয়েছি। দুইটি অভিযোগই তদন্ত করে ব্যাবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।