লগইন
নাশকতা মামলায় গ্রেফতার ১৬ নেতাকর্মীকে থানায় দেখতে গিয়ে পৌর বিএনপির সম্পাদক আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মে, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নাশকতা মামলায় গ্রেফতার ১৬ নেতাকর্মীকে থানায় দেখতে গিয়ে পৌর বিএনপির সম্পাদক আটক


পুরানো একটি নাশকতা সৃষ্টির চেষ্টা মামলায় আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদকসহ সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। শনিবার সকালে গ্রেফতারকৃত দলের ১৬ নেতাকর্মীদের দেখতে গিয়ে থানার গেইট থেকে আটক হন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।


শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর অবধি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ২০২২ সালে পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন- কলেজপাড়ার মৃত মহর আলী বিশ^াসের ছেলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু (৫৬), আসাননগর গ্রামের শহর আলীর ছেলে উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম (৪২), নওদাবন্ডবিল গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন (৩৫), একই গ্রামের মোস্তবার আলীর ছেলে আব্দুল আলিম (৩৬), রমজান আলীর ছেলে হাবিবুর রহমান @ রাজু (৩০), আলমডাঙ্গা কলেজপাড়ার মৃত সানোয়ার হোসেন মোল্লার ছেলে মোখলেসুর রহমান মিলন (৪৫), খাসকররা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সাফায়েত হোসেন (৩৭), পৌর এলাকার মিয়াপাড়ার মৃত ইসমাঈল হোসেনের ছেলে ইফতেখারুল ইসলাম (২৯), ও শফিকুল আজম ডালিম (৩৭), কয়রাডাঙ্গা গ্রামের খায়রুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৬), ঘোষবিলা গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে বেনজির আহমেদ স্বপন (৪৫), হারদী গ্রামের মৃত এছেম আলীর ছেলে নাসির উদ্দিন (৪৫), তিয়রবিলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ওবায়দুর রহমান বেল্টু (৩৩), বলেশ^রপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সাইফুর রহমান (৪৪), ঠাকপাড়া গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে ইকতার (৪৫), ভোগাইল বগাদী গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ঝন্টু (৪৩), নান্দবার গ্রামের মৃত ফরিদ মন্ডলের ছেলে আমিনুল ইসলাম (৫৭)।


আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে এসকল নেতাকর্মীদের গ্রেফতার করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

১ ঘন্টা আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

২ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

৩ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৪ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৪ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

৮ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

৮ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

১০ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

১০ ঘন্টা আগে
গোলটেবিল বৈঠকে উদ্বেগজনক তথ্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।