লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ জুন, ২০২২ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

নাটরের বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় আলমডাঙ্গার হাউসপুরের চাচা-ভাতিজা দু’ আম ব্যবসায়ী নিহত


নাটরের বনপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আলমডাঙ্গার হাউসপুরের হঠাতপাড়ার আম ব্যবসায়ী চাচা মন্টু (৪৭) ও ভাতিজা শাহিন (২৫)। একই বাড়ির দুজনের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রোববার দুপুরের দিকে ওই দুই আম ব্যবসায়ী আলমসাধুতে নাটোরের বনপাড়ায় পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নিলে আরেকজন নিহন হন বলে জানা যায়।


নিহত মন্টু আলমডাঙ্গার হাউসপুর এলাকার হঠাৎপাড়ার নবিছদ্দীন ও শাহিন একই এলাকার আব্দুল হান্নানের ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা ছিলেন।


এলাকাসূত্রে জানা যায়, মন্টু ও শাহিন রবিবার সকালে আম কিনতে আলমডাঙ্গা থেকে একটি অবৈধযান আলমসাধু ভাড়া করে নাটরের আহম্মদপুর যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে নাটরোর বনপাড়া পেরিয়ে যাবার সময় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আলমসাধুতে থাকা আম ব্যবসায়ী দুজন রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক জখম হন। ঘটনাস্থলেই চাচা মন্টু নিহন হন। মারাত্মক আহত শাহিনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।


বনপাড়া হাইওয়ে পুলিশের এস আই ফিরোজ জানান, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার দুজন আম ব্যবসায়ী আলমসাধু নিয়ে বনপাড়া এলাকায় আম কিনতে আসেন। বনপাড়ার মহাসড়কের পাশে তাদের আলমসাধু উল্টে যায়। এতে আলমসাধুর নীচে চাপা পড়েন দুজনই। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।


নিহত মন্টুর দুই সন্তান। মেয়ে বিবাহিত ও ছেলের বয়স ১৮ বছর। তবে নিহত ভাতিজা শাহীনের একমাত্র ৭ বছরের শিশুকন্যা রয়েছে। বাবা কী তা বুঝে উঠার পূর্বেই চিরদিনের জন্য অবুঝ শিশুকন্যা বাবাকে হারালো। শাহিনের বিধবা স্ত্রী ৭ মাসের ছোট্ট শিশুকন্যাকে নিয়ে অথৈই সাগরে পড়েছেন। স্ত্রী, মা-বাবা, ভাই-বোনসহ নিকটজনদের বুকফাটা আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। একই বাড়িতে দুজন ব্যক্তির আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৮ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।