লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

দুই লাখ টাকা না হয় অর্ধেক জমি দাবি করা প্রতিবেশি বাপ ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ছত্রপাড়ার বয়স্ক মহিলা


দুই লাখ টাকা না হয় অর্ধেক জমি দাবি করা প্রতিবেশি বাপ ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের বয়স্ক মহিলা সামীরণ নেছা। ওই সংবাদ সম্মেলনে তিনি গত ২৬ বছর ধরে ডিসি আর মূলে ভোগ দখলে থাকা ৪০ শতক জমি ঝামেলামুক্ত হয়ে ভোগ করার দাবি জানানো হয়েছে।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সামীরণ নেছা উল্লেখ করেন যে, আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামে স্বর্গীয় ক্ষিতিশ মজুমদারের প্রায় দু শ বিঘা জমি রেখে ভারতে চলে যান। সেই সম্পত্তি এক পর্যায়ে খাস সম্পত্তিতে পরিণত হয়। গত ২৬ বছর পূর্বে আমার স্বামী মৃত মজিবর রহমান সরকারের নিকট থেকে ৪০ শতক জমি ডিসিআর নেন ( ছত্রপাড়া মৌজার আর এস খতিয়ান ৫৭১)। খুব গরীব পরিবার হওয়ায় ডিসি আর মূলে ওই সম্পত্তিতেই আমার পরিবার এ যাবত বসবাস করে আসছি। ২০২০ সাল পর্যন্ত ওই ডিসি আর এর মেয়াদ ছিল। বর্তমানে নবায়ন বন্ধ রয়েছে।


সামীরণ নেছা বলেন, তার দু ছেলে বাড়িতে প্রাচীর নির্মাণ করতে গেলে সম্প্রতি বাধ সাধেন একই গ্রামের প্রভাবশালী বদর উদ্দীন ও তার ছেলে বাদল। তারা দু লাখ টাকা দাবি করেছে। তাকা দিতে না পারলে অর্ধেক জমি ছেড়ে দিতে বলেছেন। তাদের দাবি পূরণ করতে না পারায় আমার ছেলে মানোয়ার হোসেনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মিথ্যা অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল আলমডাঙ্গা থানার এস আই সুমন গিয়ে প্রাচির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। বলেছেন – এই জমি নিয়ে হাইকোর্টে মামলা চলমান, তা না মিটলে প্রাচীর নির্মাণ করা যাবে না। অথচ, প্রকৃত সত্য হচ্ছে এই যে এ সংক্রান্ত কোন মামলা হাইকোর্টে নেই। এমনকি এ সরকারি জমি নিয়ে মামলা করার কোন ভিত্তি বদর উদ্দীন বা তার ছেলে বাদলের নেই।


এ সংবাদ সম্মেলনের মাধ্যমে বয়স্ক মহিলা তাদের ডিসিআরকৃত জমি নির্বিবাদে ভোগ করার সুযোগ দাবি করেছেন প্রশাসনের নিকট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।