লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
থামছেই না মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার হিড়িক!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা ও কাঞ্চপুর গ্রাম বৃহস্পতিবার ২০ জন নারীম পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। বিনা পাসপোর্টে এরা অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। বৃহস্পতিবার মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয় মহেশপুর ব্যাটালিয়নের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সোনাইডাংগা থেকে ১১ জন ও বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা কাঞ্চনপুর গ্রাম থেকে ৯ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর জেলার অভয়নগর থানার ইছামতি গ্রামের মোঃ মঞ্জুর শেখে ছেলে আল আমীন শেখ (২৪), মোঃ রাব্বি শেখ (২২), মোঃ রাব্বি শেখে স্ত্রী সানজিদা খাতুন (২০), ছেলে আব্দুর রব (০৮ মাস), আল আমীন শেখের স্ত্রী লিমা খাতুন (১৯), মৃত লাল মিয়া শেখের ছেলে মোঃ সুমন শেখ (২০), মোঃ সুজন শেখ (১৬), মাগুরা জেলার শালিখা থানার থৈপাড়া গ্রামের মাখন বিশ্বাসের ছেলে সুজয় বিশ্বাস (২৪), খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটী গ্রামের শাহ আলম মোড়লের স্ত্রী জবেদা খাতুন (৩৭), মোঃ সেলিম রাজার স্ত্রী আয়েশা খাতুন (১৫) এবং মেয়ে রওজা আকতার রিমি (১৪ মাস)।

কাঞ্চনপুর গ্রাম থেকে আটককৃতরা হলেন, চট্টগ্রামের পাহাড়তলী থানার উত্তর কাটথলী গ্রামের মৃত অমর কৃষ্ণ সেনের ছেলে উত্তম কুমার সেন (৫৪), বিপ্লব কুমার সেন (৪৯), ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার সলেমানপুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল আলীম মন্ডলের ছেলে মোঃ করিম আলী (২১), মেয়ে মোসাঃ নাজমা খাতুন (২৬), মোঃ বাবুলের স্ত্রী মোসাঃ সীমা আক্তার (২৫) মেয়ে তানুজা (০৬), গোপালগঞ্জ জেলার সদর থানার ঘোসেরচর গ্রামের মৃত কুমুত রঞ্জন দত্ত’র মেয়ে রেবা দত্ত (৪০), যশোর জেলার কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মৃত চাঁদ আলী গাজী’র মেয়ে মনিরা বেগম (৪০), টাংগাইল জেলার কালীহাতি থানার সালেংকা গ্রামের গোলজার হোসেনের মেয়ে মোসাঃ সাবজান আক্তার (৩৪)। অভিযানকালে অবৈধভাবে সীমান্ত পারাপারে নিয়োজিত মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের জলিল খলিফার ছেলে মোঃ এমরান (৩০) ও লুৎফর রহমানের ছেলে হৃদয়কে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। উল্লেখ্য মহেশপুরের বিভিন্ন এলাকা দিয়ে প্রতিদিন মানুষ বাংলাদেশ থেকে ভারতে ও ভার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। স্থানীয় জনপ্রতিনিধি, চিহ্নিত দালাল ও আইনশৃংখলা রক্ষা কাজে নিয়োজিত কতিপয় ব্যক্তিরাও এই ধুড় পাচারের সঙ্গে জড়িত বলে সীমান্তের মানুষ অভিযোগ করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২০ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।