লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ জুন, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঠিকাদার কামাল হত্যা মামলার আরও ২ আসামী গ্রেফতার: আদালতে হত্যায় দায় স্বীকার


আলমডাঙ্গার জেহালার ঠিকাদার কামাল হত্যা মামলার আরও দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। পূর্বেগ্রেফতার হওয়া প্রধান আসমীর স্বীকারোক্তিতে এ দুজন ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গার ফার্মপাড়া থেকে আশিকুর রহমান বাদসা (২৮) ও জেহালা থেকে রাহুল (১৮) নামের এ দুই আসামীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত আসামীদ্বয় আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
জানা গেছে,আলমডাঙ্গার জেহালার ঠিকাদার কামাল হোসেন হত্যার প্রধান আসামী স্বাধীনকে গ্রেফতারের পর তিনি হত্যার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। স্বাধীন এ হত্যাকান্ডের সাথে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করে বলে পুলিশ জানান। স্বাধীনের স্বীকারোক্তিতে গত মঙ্গলবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক অপারেশন একরাম হোসাইনের নেতৃত্বে চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ফার্মপাড়ার মৃত বিপ্লব হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক ওরফে বাদশা ও একই রাতে জেহালার কার্ত্তিক দাসের ছেলে রাহুলকে গ্রেফতার করা হয়।


থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুইজন এ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, প্রধান আসামী স্বাধীনের স্বীকারুক্তিতে এ দুজনকে গ্রেফতার করা হয়। তারা নিজেদেরকে এ হত্যাকান্ডে জড়িত করে আদালতে স্বীকারুক্তি দিয়েছেন।


প্রসঙ্গত,গত ৯ মে আলমডাঙ্গার জেহালার বিশিষ্ট ঠিকাদার কামাল হোসেনকে (৬৪) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়ে। জমি নিয়ে বিরোধে গত ৯মে সোমবার দিনগত রাত ১২ টার দিকে এ হত্যাকান্ড ঘটে।


নিহত কামাল হোসেন ছিলেন জেহালা গ্রামের প্রয়াত জাহান আলী মাস্টারের ছেলে। তিনি বিএনপি নেতা ছিলেন এবং ঠিকাদারি করতেন। রক্তাক্ত অবন্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহসানুল হক বলেছিলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটেছে।


এ ঘটনায় নিহত কামাল হোসেনের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৮ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।