লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহ সদরে ১৫ ইউপিতে বাঘা বাঘা ৩৫ প্রভাবশালী নেতা বহিস্কার!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বাঘা বাঘা ৩৫ প্রভাবশালী নেতাকে দলীয় প্রার্থীর বিপক্ষে ভোট করায় বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতারা উপজেলা ও আঞ্চলিক রাজরীতির সঙ্গে জড়িত ছিলেন। দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করায় ঝিনাইদহ সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের ৩৫ জনকে বহিষ্কার করা হয়। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আঃ রশীদ। ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ৪র্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বহিস্কৃতদের মধ্যে অনেকেই তালিকাভুক্ত রাজাকার পরিবারের সন্তান রয়েছেন যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। দলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ডিসেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। দলীয় সতর্কতা ও নির্দেশ ভঙ্গ করে ১৫ ইউনিয়নে ৩৫ জন প্রার্থী তাদের প্রার্থতা প্রত্যাহার না করায় তাদের বহিস্কার করা হয়। বহিস্কৃতরা হলেন, ১ নং সাধুহাটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দিন, ২ নং মধুহাটিতে আলতাফ হোসেন, ফারুক হোসেন জুয়েল, তহুরুল ইসলাম,

৪ নং হলিধানী ইউনিয়নে অ্যাড এনামুল হক নিলু, ফাতিমা খাতুন, যুবলীগ নেতা নুর এ আলম বিপ্লব, হারুন অর রশিদ মিয়া, ৫ নং কুমড়াবাড়িয়া ইউনিয়নে সাহিদুর রহমান সন্টু, সিরাজুল করিম, ৬ নং গান্না ইউনিয়নে নাসির উদ্দিন মালিতা, ময়নাল হোসেন, ৭ নং মহারাজপুরে আবু বকর, খুরশিদ আলম, ৯ নং পোড়াহাটি ইউনিয়নে আশরাফ আলী, মোঃ বদিউজ্জামান এ্যপো, ১০ নং হরিশংকরপুর ইউনিয়নে খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, ১১ নং পদ্মকর ইউনিয়নে বিকাশ বিশ্বাস, ১২ নং দোগাছি ইউনিয়নে আবদুল মান্নান, গোলাম কিবরিয়া কাজল, জাহাঙ্গীর আলম শিবলী, ফয়েজুল্লাহ ফয়েজ, সিরাজুল ইসলাম, ১৩ নং ফুরসুন্ধি ইউনিয়নে আবু সাইদ শিকদার, ১৪ নং ঘোড়শাল ইউনিয়নে তিতাশ বিশ্বাস, জাহিদুল ইসলাম, ১৫ নং কালীচরণপুর ইউনিয়নে এনামুল বিশ্বাস, কাইয়ুম হোসাইন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ১৭ নং নলডাঙ্গায় মোলায়েম খান, কবির হোসেন, রবিউল ইসলাম, সাইফুল আলম ও মোঃ রাকিবুল ইসলাম লিমন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আঃ রশীদ বলেন, শেখ হাসিনা যাকে মনোনীত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষেই ভোট করবেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক নেতা আছেন যারা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে গোপনে কাজ করছেন। তাদের সহায়তা করছেন। নৌকার প্রার্থীরা অভিযোগ দিলে আমরা বিদ্রোহী প্রার্থীর সহায়তাকারীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেব। কাউকে ছাড় দেওয়া হবে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৫ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।