লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ২১ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে ইজিবাইক চালক হত্যার ঘটনায় ৬ জন গ্রেফতার


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহে চালককে খুন করে ইজিবাইক ছিনতাইকারী গ্যাং এর ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে ঝিনাইদহ, কালীগঞ্জ ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো কালীগঞ্জের পীরগোপাল গ্রামের মসলেম উদ্দিন মোল্লার ছেলে তানভীরুল ইসলাম নাইম (২৩), কাশিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে জাকির হোসেন (২৭), সদর উপজেলার চান্দেরপোল গ্রামের আব্দুল বারেক বিশ্বাসের ছেলে শামমি হোসেন, (২৪), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রাশেদ আলী (২৬), মাগুরা শালিখা উপজেলার ছান্দাড়া গ্রামের আরজ আলী মন্ডলের ছেলে বাপ্পি হোসেন (২৬), কাতলী গ্রামের ইউনুছ আলীর ছেলে সাগর মোল্লা ওরফে সৈকত (৩১)। তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন, কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, গত ১২ অক্টোবর ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের ইজিবাইক চালক ইকরামুল ইসলামের ইজিবাইক ভাড়া নেয় আসামীরা।

পরে তাকে কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামের মাঠের ধানক্ষেতের মধ্যে জবাই করে হত্যা করে। হত্যার পর তারা ইজিবাইকটি নিযে চলে যায়। এরপর থেকে ইজিবাইক চালক ইকরামুল নিখোঁজ থাকে। হত্যাকান্ডের ৮দিন পর গত ২০ অক্টোবর ইকরামুলের পঁচা-গলা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই রবিউল ইসলাম বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দাযের করে। পুলিশ তদন্ত করে হত্যাকান্ডের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করে। এছাড়াও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরের দিকে ঝিনাইদহ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।