লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২১ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহের হলিধানীতে সিনিয়রকে কুপিয়ে জখম করলো জুনিয়র গ্যাং!


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের হলিধানী ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে জহুরুল ইসলাম ওরফে ইমামুল হক (২১) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহত ইমামুল রামচন্দ্রপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ও ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানাগেছে, মঙ্গলবার সকালের দিকে গ্রামের একটি দোকানে বসা নিয়ে সিনিয়র ও জুনিয়ারদের মধ্যে বাকবিতÐার এক পর্যায়ে হাতাহাতি হয়। এরই জের ধরে সকাল থেকেই ১০ম শ্রেণির ছাত্র সাকিবের নেতৃত্বে সোহেল, তরিকুল, টগরসহ ৬/৭ জনের কিশোর গ্যাং লোহার রড, চাইনিজ কুড়াল হাতে নিয়ে ইমামুলকে খোঁজাখুঁজি করতে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধু সজীবকে সাথে নিয়ে হলিধানী বাজার থেকে বাড়ি ফিরছিল ইমামুল।

পথিমধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা সাকিবের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা চোর চোর বলে ইমামুলকে ধাওয়া করে প্রতাবপুর মাঠের মধ্যে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাকে মারাত্বক জখম করে ফেলে যায়। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে প্রাথমিক খোঁজখবর নিয়ে এসেছে। তবে আহতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।